ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন

দেশের পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের জন্য প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী জুলাই মাস থেকে এসব প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  নিলামে আরও ২০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

বন্ধ বা অবসায়নের তালিকায় রয়েছে—এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। অনেক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ প্রায় শতভাগে পৌঁছায়, ফলে তারা দীর্ঘদিন ধরেই আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হচ্ছে।

আরও পড়ুনঃ  স্বর্ণ কেনা কমানোর আহ্বান মোদির, অর্থ সাশ্রয়ে নতুন বার্তা

বাংলাদেশ ব্যাংক মনে করছে, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে এ সিদ্ধান্ত প্রয়োজনীয় ছিল।

জানা গেছে, ব্যাংক রেজুলেশন আইনের আওতায় এসব প্রতিষ্ঠানের বন্ধ বা অবসায়নের কার্যক্রম পরিচালিত হবে। এ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর সম্পদ ও দায় ব্যবস্থাপনার বিষয়গুলোও নিষ্পত্তি করা হবে।

আরও পড়ুনঃ  কোরবানির ঈদে নজর কাড়ছে মৌলভীবাজারের ‘কালোমানিক’
T ag
জনপ্রিয় পোস্ট

৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন

আপডেটের সময়: ০৪:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

দেশের পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের জন্য প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী জুলাই মাস থেকে এসব প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : অর্থমন্ত্রী

মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

বন্ধ বা অবসায়নের তালিকায় রয়েছে—এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। অনেক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ প্রায় শতভাগে পৌঁছায়, ফলে তারা দীর্ঘদিন ধরেই আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হচ্ছে।

আরও পড়ুনঃ  ২১ দিন পর উৎপাদনে ফিরেছে ডিএপি সার কারখানা

বাংলাদেশ ব্যাংক মনে করছে, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে এ সিদ্ধান্ত প্রয়োজনীয় ছিল।

জানা গেছে, ব্যাংক রেজুলেশন আইনের আওতায় এসব প্রতিষ্ঠানের বন্ধ বা অবসায়নের কার্যক্রম পরিচালিত হবে। এ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর সম্পদ ও দায় ব্যবস্থাপনার বিষয়গুলোও নিষ্পত্তি করা হবে।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে এবার থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার, বন্ধ ম্যাংগো স্পেশাল ট্রেন