ঢাকা ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির বড় চ্যালেঞ্জ একাধিক প্রার্থী অস্তিত্বহীন শিশুপার্ক-অডিটোরিয়াম, এডিপির ১২ কোটি টাকা গেল কোথায়? ময়মনসিংহ মেডিকেলে আগুন, ধোঁয়ায় আতঙ্কে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু এমআরটি-৫: চলমান মেট্রোরেলের তুলনায় প্রায় দ্বিগুণ ব্যয়, ঋণ ৩০ হাজার কোটি টাকার বেশি তিতাসে দেশের সবচেয়ে গভীর গ্যাসকূপ, মিলতে পারে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস তিন মাসে ব্যাংক খাতে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭ এক ক্লিকেই ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে ম্যালওয়্যার, সতর্কবার্তা গবেষকদের ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮ দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, কত দিন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা

ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলীয় পারদিস এলাকায় এক রাতের ব্যবধানে টানা নয়টি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও বিশেষজ্ঞদের মধ্যে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা নতুন করে তৈরি হয়েছে।

বুধবার (১৩ মে) ইরানের মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে এসব ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  হুথিদের বিরুদ্ধে মার্কিন হামলা চেয়েছিলেন সৌদি যুবরাজ, ট্রাম্পের না

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৬। সাধারণত এ অঞ্চলে মাঝেমধ্যে কম্পন হলেও একই রাতে একাধিকবার ভূমিকম্প হওয়া তুলনামূলকভাবে বিরল ঘটনা।

ভূমিকম্পগুলো তেহরান থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে মোশা ফল্ট লাইনের কাছাকাছি অনুভূত হয়, যা ইরানের অন্যতম সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। বিশেষজ্ঞদের মতে, প্রায় ১৫০ কিলোমিটার দীর্ঘ এই ফল্ট লাইন রাজধানীর জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

আরও পড়ুনঃ  শাহেদ-১৩৬ নকল করে যুক্তরাষ্ট্র ‘লুকাস’ ড্রোন তৈরি করেছে: আইআরজিসি

ভূতাত্ত্বিক বিশেষজ্ঞ মেহেদি জারে বলেন, এসব কম্পন জমে থাকা শক্তি নির্গত হওয়ার ইঙ্গিত নাকি বড় ভূমিকম্পের পূর্বাভাস—তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে তিনি সতর্ক করে বলেন, তেহরানের ঘনবসতি ও দুর্বল অবকাঠামোর কারণে মাঝারি মাত্রার ভূমিকম্পও বড় বিপর্যয় ডেকে আনতে পারে।

আরও পড়ুনঃ  ডিএনএ পরীক্ষায় মিলল চমকপ্রদ সত্য, দুই বন্ধু আসলে আপন দুই বোন

বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন যে, তেহরান একাধিক সক্রিয় ফল্ট লাইনের ওপর বা তার কাছাকাছি অবস্থান করায় বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।

উল্লেখ্য, ২০০৩ সালে ইরানের বাম শহরে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। সেই স্মৃতি এখনো দেশটির মানুষের মনে গভীরভাবে রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের

ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা

আপডেটের সময়: ১০:৩১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলীয় পারদিস এলাকায় এক রাতের ব্যবধানে টানা নয়টি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও বিশেষজ্ঞদের মধ্যে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা নতুন করে তৈরি হয়েছে।

বুধবার (১৩ মে) ইরানের মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে এসব ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  ২০২৯ সালের মধ্যে অভিন্ন দেওয়ানি আইন চালুর লক্ষ্য ভারতের, উদ্বেগ মুসলিমদের

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৬। সাধারণত এ অঞ্চলে মাঝেমধ্যে কম্পন হলেও একই রাতে একাধিকবার ভূমিকম্প হওয়া তুলনামূলকভাবে বিরল ঘটনা।

ভূমিকম্পগুলো তেহরান থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে মোশা ফল্ট লাইনের কাছাকাছি অনুভূত হয়, যা ইরানের অন্যতম সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। বিশেষজ্ঞদের মতে, প্রায় ১৫০ কিলোমিটার দীর্ঘ এই ফল্ট লাইন রাজধানীর জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

আরও পড়ুনঃ  ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় আঞ্চলিক সমন্বয়ের আহ্বান ইরানের