
জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১৭ মে) সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এ আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। একই দিন আদালত তাকে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন।
তবে নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর রোববার নির্ধারিত হাজিরার দিন থাকলেও তিনি আদালতে উপস্থিত হননি।
এ কারণে আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন মামলার বাদী অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল।
তিনি জানান, আদালতের ধারাবাহিক নির্দেশনা অনুযায়ী আসামি অনুপস্থিত থাকায় পরবর্তী আইনি পদক্ষেপ হিসেবে এ বিজ্ঞপ্তির আদেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদকের নাম 





















