ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের, যে ইস্যুগুলোতে বিরোধ

মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে তেহরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর “খুব ভালো সম্ভাবনা” রয়েছে। মিত্র দেশগুলোর অনুরোধে তিনি হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন বলেও জানান ট্রাম্প।

তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে গেলে ইরান উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলার হুমকি দিয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান ছয় সপ্তাহের যুদ্ধবিরতিতে রয়েছে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়া যেতে সর্বোচ্চ অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, বাড়তি টাকা নিলে ব্যবস্থা

যুদ্ধ শুরুর পর ৮ এপ্রিল একটি প্রাথমিক ও অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর সংঘর্ষ কিছুটা কমলেও স্থায়ী শান্তিচুক্তি এখনো হয়নি। সম্ভাব্য সমঝোতার শর্ত নিয়ে দুই পক্ষই একে অপরের প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে।

সৌদি আরব জানিয়েছে, তারা তিনটি ড্রোন ভূপাতিত করেছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়ে।

ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেন, ইরানের সময় দ্রুত ফুরিয়ে আসছে—তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, না হলে বড় ক্ষতির মুখে পড়তে হবে।

আরও পড়ুনঃ  ইউরোপে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলার হুঁশিয়ারি দিল ইরান

অন্য একটি পোস্টে তিনি জানান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে তিনি বড় ধরনের হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন। তবে আলোচনা ব্যর্থ হলে দ্রুত সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত থাকার নির্দেশও দেন তিনি।

ইরান ও যুক্তরাষ্ট্রের প্রধান বিরোধের বিষয়গুলো

দুই দেশের আলোচনায় সবচেয়ে বড় বিরোধ ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করুক বা দীর্ঘ সময়ের জন্য সমৃদ্ধকরণ বন্ধ রাখুক। তবে ইরান এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুনঃ  পর্দার ‘বিগ মামা’ আর নেই, ৯১ বছর বয়সে চলে গেলেন ইরমা

ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পর্যায়ে।

আরেকটি বড় বিরোধের বিষয় হলো পারস্য উপসাগরের হরমুজ প্রণালি। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও এলএনজি এই রুট দিয়ে পরিবাহিত হয়। এই পথে চলাচল ও নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছে।

এছাড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ ফেরত, এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুও আলোচনার বড় বাধা হিসেবে রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের, যে ইস্যুগুলোতে বিরোধ

আপডেটের সময়: ০৯:০০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে তেহরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর “খুব ভালো সম্ভাবনা” রয়েছে। মিত্র দেশগুলোর অনুরোধে তিনি হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন বলেও জানান ট্রাম্প।

তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে গেলে ইরান উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলার হুমকি দিয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান ছয় সপ্তাহের যুদ্ধবিরতিতে রয়েছে।

আরও পড়ুনঃ  ক্ষেপণাস্ত্র হামলার জন্য সর্বোচ্চ প্রস্তুত ইরান, দিল কঠোর বার্তা

যুদ্ধ শুরুর পর ৮ এপ্রিল একটি প্রাথমিক ও অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর সংঘর্ষ কিছুটা কমলেও স্থায়ী শান্তিচুক্তি এখনো হয়নি। সম্ভাব্য সমঝোতার শর্ত নিয়ে দুই পক্ষই একে অপরের প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে।

সৌদি আরব জানিয়েছে, তারা তিনটি ড্রোন ভূপাতিত করেছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়ে।

ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেন, ইরানের সময় দ্রুত ফুরিয়ে আসছে—তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, না হলে বড় ক্ষতির মুখে পড়তে হবে।

আরও পড়ুনঃ  ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি