
রাজধানীর মিরপুরে ৮ বছরের শিশু লামিশাকে গলাকেটে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিরপুর জোনের ডিসি মোস্তাক সরকার। এর আগে ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্নাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সকালে পল্লবীর একটি বাসা থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরে ভবনের একটি ফ্ল্যাটের ভেতর থেকে মাথা উদ্ধার করা হয়। ঘটনার পর জানালার গ্রিল কেটে পালিয়ে যায় অভিযুক্ত সোহেল রানা। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ বলছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং হত্যার কারণ ও বিস্তারিত বিষয় উদঘাটনে কাজ চলছে।
প্রতিবেদকের নাম 


















