ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা এগিয়ে নিতে পাকিস্তানের দৌড়ঝাঁপ

  • Arif
  • আপডেটের সময়: ০৮:০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১৭৫ সময় দেখুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা দ্রুত এগিয়ে নিতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে পাকিস্তান। চলমান যুদ্ধবিরতি ভঙ্গুর অবস্থায় থাকলেও ছয় সপ্তাহ ধরে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বৃহস্পতিবার (২১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও জ্বালানি সংকটের কারণে বৈশ্বিক অর্থনীতিতে চাপ বাড়ছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন। তেলের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রেও মুদ্রাস্ফীতির প্রভাব পড়ছে, যার ফলে রাজনৈতিক চাপের মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে আসিফের দুই পোস্ট, ‘আমাকে না দিলে জাহাঙ্গীর ভাইকে দিন’

কূটনৈতিক সূত্রমতে, পাকিস্তান সেনাপ্রধান অসিম মুনীর তেহরান সফরে যাবেন কি না— তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আলোচনায় অংশ নিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইতোমধ্যেই তেহরান সফর করেছেন। আরেকটি সূত্র জানায়, আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছি যাতে আলোচনার গতি বাড়ে।

ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসনা জানিয়েছে, আলোচনার কাঠামো নিয়ে কাজ চলছে এবং আস্থা তৈরির কিছু পদক্ষেপও আলোচনায় রয়েছে।

আরও পড়ুনঃ  এ বছর সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল

তবে ইরান তাদের অবস্থান আরও কঠোর করেছে বলে জানা গেছে। দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি নির্দেশ দিয়েছেন যে প্রায় অস্ত্র-গ্রেড মানের ইউরেনিয়াম বিদেশে পাঠানো হবে না।

এদিকে, ইরান থেকে সঠিক উত্তর না এলে আবারও সামরিক অভিযান শুরু হতে পারে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, কয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে, না হলে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক-কর কমাল সরকার

অন্যদিকে, ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) পাল্টা সতর্ক করে বলেছে, নতুন হামলা হলে তা আঞ্চলিক যুদ্ধকে আরও বিস্তৃত করতে পারে।

উল্লেখ্য, আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধ ক্ষতিপূরণ এবং বিদেশে আটকে থাকা সম্পদ ছাড়ের মতো বিষয়গুলো রয়েছে। তবে এসব প্রস্তাব নিয়ে দুই পক্ষের অবস্থান এখনো ভিন্ন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা এগিয়ে নিতে পাকিস্তানের দৌড়ঝাঁপ

আপডেটের সময়: ০৮:০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা দ্রুত এগিয়ে নিতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে পাকিস্তান। চলমান যুদ্ধবিরতি ভঙ্গুর অবস্থায় থাকলেও ছয় সপ্তাহ ধরে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বৃহস্পতিবার (২১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও জ্বালানি সংকটের কারণে বৈশ্বিক অর্থনীতিতে চাপ বাড়ছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন। তেলের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রেও মুদ্রাস্ফীতির প্রভাব পড়ছে, যার ফলে রাজনৈতিক চাপের মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুনঃ  ব্যবসা নিয়ে সমালোচনার মুখে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা