ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটিতে বিবাহিত ও সন্তানের বাবাদের পদ পাওয়া নিয়ে বিতর্ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন, পুড়ল ভেতরের মালামাল জিয়াউল আহসানের মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাফাই সাক্ষ্য সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে স্বর্ণ কেনা কমায় দাম কমেছে, দাবি মোদির বাহরাইনের শিল্প স্থাপনায় ইরানি ড্রোন হামলার পর আগুন, হতাহত নেই বৃষ্টির পর বাড়বে শীতের অনুভূতি, মঙ্গলবার থেকে আবহাওয়া শুষ্ক হওয়ার আভাস জামায়াতের সংস্কার প্রস্তাব ও বিলুপ্তির সিদ্ধান্ত নিয়ে রাজ্জাকের বক্তব্য অস্বীকার আজহারের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ অষ্টমবার বর্ষসেরা হয়ে ইতিহাস গড়ল বিটিএস, মামা অ্যাওয়ার্ডসে ৮০তম গ্র্যান্ড প্রাইজ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শিশুদের ওপর সহিংসতা বৃদ্ধি, গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ

বাংলাদেশে শিশু ও নারীদের ওপর সহিংসতা, ধর্ষণ ও হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ।

সংস্থাটির মতে, যে স্থানগুলো শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ হওয়ার কথা—সেই স্কুল, বাড়ি ও আশপাশের পরিবেশেই তারা সহিংসতার শিকার হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এক বিবৃতিতে বলেন, ২০২৬ সালের শুরু থেকে দেশটিতে নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন ও শারীরিক সহিংসতার ঘটনা বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এটি শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার জরুরি প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।

আরও পড়ুনঃ  পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

তিনি আরও বলেন, অপরাধীদের বিচারে শিথিলতা বা বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে সহিংসতা নিয়ন্ত্রণ করা কঠিন হবে। পাশাপাশি শিশু-বান্ধব পুলিশিং, দ্রুত বিচার ব্যবস্থা, এবং সামাজিক সুরক্ষা কাঠামো আরও কার্যকর করার ওপর জোর দেন তিনি।

আরও পড়ুনঃ  সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর, পুরোপুরি সৌরায়িত হবে সংসদ ভবন

ইউনিসেফ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, কোনো ধরনের সহিংসতা ঘটলে তা গোপন না রেখে ১০৯৮ শিশু হেল্পলাইনের মাধ্যমে দ্রুত রিপোর্ট করতে।

সংস্থাটি আরও সতর্ক করে বলেছে, ভুক্তভোগী শিশু বা পরিবারের ছবি, ভিডিও বা পরিচয় প্রকাশ করা তাদের জন্য নতুন করে মানসিক ক্ষতির কারণ হতে পারে, তাই এসব তথ্য শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেলেন নাজিফা তুষি

সবশেষে ইউনিসেফ সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেছে, প্রতিটি শিশুর নিরাপদ পরিবেশে বাঁচা, শেখা ও বেড়ে ওঠার অধিকার নিশ্চিত করা জরুরি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটিতে বিবাহিত ও সন্তানের বাবাদের পদ পাওয়া নিয়ে বিতর্ক

শিশুদের ওপর সহিংসতা বৃদ্ধি, গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ

আপডেটের সময়: ১১:২৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

বাংলাদেশে শিশু ও নারীদের ওপর সহিংসতা, ধর্ষণ ও হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ।

সংস্থাটির মতে, যে স্থানগুলো শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ হওয়ার কথা—সেই স্কুল, বাড়ি ও আশপাশের পরিবেশেই তারা সহিংসতার শিকার হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এক বিবৃতিতে বলেন, ২০২৬ সালের শুরু থেকে দেশটিতে নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন ও শারীরিক সহিংসতার ঘটনা বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এটি শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার জরুরি প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।

আরও পড়ুনঃ  আইসিজের রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের ঘোষণা যুক্তরাজ্যের

তিনি আরও বলেন, অপরাধীদের বিচারে শিথিলতা বা বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে সহিংসতা নিয়ন্ত্রণ করা কঠিন হবে। পাশাপাশি শিশু-বান্ধব পুলিশিং, দ্রুত বিচার ব্যবস্থা, এবং সামাজিক সুরক্ষা কাঠামো আরও কার্যকর করার ওপর জোর দেন তিনি।

আরও পড়ুনঃ  বাড়ির সামনে পার্ক করা গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা

ইউনিসেফ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, কোনো ধরনের সহিংসতা ঘটলে তা গোপন না রেখে ১০৯৮ শিশু হেল্পলাইনের মাধ্যমে দ্রুত রিপোর্ট করতে।

সংস্থাটি আরও সতর্ক করে বলেছে, ভুক্তভোগী শিশু বা পরিবারের ছবি, ভিডিও বা পরিচয় প্রকাশ করা তাদের জন্য নতুন করে মানসিক ক্ষতির কারণ হতে পারে, তাই এসব তথ্য শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  আমাজনের জঙ্গল থেকে বেরিয়ে এলো বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠী, চাইল খাবার

সবশেষে ইউনিসেফ সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেছে, প্রতিটি শিশুর নিরাপদ পরিবেশে বাঁচা, শেখা ও বেড়ে ওঠার অধিকার নিশ্চিত করা জরুরি।