ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শোবিজে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত বিষয় বেশি আলোচিত: শবনম ফারিয়া উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২ ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মামলা নিতে ঘুষ দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

  • Arif
  • আপডেটের সময়: ১০:৫৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৬০ সময় দেখুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী মরদেহ নিয়ে বন্দর মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন। একইসঙ্গে মামলা গ্রহণে পুলিশের গড়িমসি ও ঘুষ দাবির অভিযোগও উঠেছে।

নিহত মো. জোবায়ের (১৮) পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার জাহাঙ্গীরের ছেলে। তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি স্থানীয় প্রতিষ্ঠানে কাজ করতেন।

আরও পড়ুনঃ  ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ, দাবি ট্রাম্পের

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুন রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এনায়েতনগরের ভাঙা ব্রিজ এলাকায় তিন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় জোবায়ের বাধা দিলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে তিনি মারা যান।

আরও পড়ুনঃ  আট বছর বোনের পরিচয়ে আত্মগোপন, আঙুলের ছাপে ধরা পড়লেন পলাতক আসামি

জোবায়েরের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়। সন্ধ্যায় তার মরদেহ এলাকায় পৌঁছালে শতাধিক মানুষ মরদেহ নিয়ে বন্দর মডেল থানার সামনে জড়ো হন। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

নিহতের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। এছাড়া মামলা দায়েরের জন্য এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগও তোলা হয়েছে।

আরও পড়ুনঃ  ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের

তবে বন্দর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানিয়েছেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সাব-ইন্সপেক্টরকে প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের করলে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ওই মামলায়ও অন্তর্ভুক্ত করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি

মামলা নিতে ঘুষ দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

আপডেটের সময়: ১০:৫৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী মরদেহ নিয়ে বন্দর মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন। একইসঙ্গে মামলা গ্রহণে পুলিশের গড়িমসি ও ঘুষ দাবির অভিযোগও উঠেছে।

নিহত মো. জোবায়ের (১৮) পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার জাহাঙ্গীরের ছেলে। তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি স্থানীয় প্রতিষ্ঠানে কাজ করতেন।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুন রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এনায়েতনগরের ভাঙা ব্রিজ এলাকায় তিন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় জোবায়ের বাধা দিলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে তিনি মারা যান।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনকারী ব্রিটিশ আইনজীবী স্টিভেন পওলস কে?

জোবায়েরের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়। সন্ধ্যায় তার মরদেহ এলাকায় পৌঁছালে শতাধিক মানুষ মরদেহ নিয়ে বন্দর মডেল থানার সামনে জড়ো হন। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

নিহতের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। এছাড়া মামলা দায়েরের জন্য এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগও তোলা হয়েছে।

আরও পড়ুনঃ  কাবার সামনে ছবি দিয়ে বিয়ের ইঙ্গিত নাজনীন নীহার