ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই জিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মসজিদের খতিব গ্রেফতার বাহরাইন অভিমুখী ইরানের দুই ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের মুক্তারপুর সেতুতে শিশুকে নিয়ে মায়ের ঝাঁপের চেষ্টা, পথচারী ও পুলিশের তৎপরতায় রক্ষা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুই তরুণ-তরুণীর, ধাক্কা দিয়ে পালাল অজ্ঞাত গাড়ি ২৭ দিনের অচলাবস্থা কাটল, ফের ইউরিয়া উৎপাদনে সিইউএফএল মাঠে মাঠে খেলার আয়োজন, লক্ষ্য সামাজিক বিপ্লব—ক্রীড়া প্রতিমন্ত্রী ১০৪ রানের উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা ওল্ড ট্রাফোর্ডে নতুন অধ্যায়, ম্যানইউর দায়িত্বে আর্জেন্টাইন কোচ পচেত্তিনো ভিসা সংলাপে নতুন অপেক্ষা, বাংলাদেশ-ভারত বৈঠকের সময় নির্ধারণ হবে পারস্পরিক সুবিধায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিশ্বকাপে সেরা জার্সির তালিকার শীর্ষে ফ্রান্স, পঞ্চম স্থানে ব্রাজিল

২০২৬ ফিফা বিশ্বকাপ মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার আলোচনায় ফুটবল ফ্যাশনও। হোম ও অ্যাওয়ে জার্সির নান্দনিক ডিজাইন ও ঐতিহ্যের মিশেলে তৈরি সেরা জার্সির তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে ফ্রান্স, আর পাঁচে রয়েছে ব্রাজিল।

নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশিত এই তালিকায় বিভিন্ন দেশের জার্সির ডিজাইন, ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।

তালিকায় যাদের অবস্থান

তালিকার ১০ নম্বরে রয়েছে মরক্কো। জার্সিতে ঐতিহ্যবাহী জ্যামিতিক কারুশিল্পের ছোঁয়া তাদের ডিজাইনকে আলাদা করেছে।

আরও পড়ুনঃ  গাজায় শীতের নির্মম আঘাত, প্রাণ গেল ৯ মাসের শিশু কিনানের

৯ নম্বরে স্পেন। তাদের হোম জার্সি ঐতিহ্যবাহী হলেও ক্রিম রঙের বিলাসবহুল অ্যাওয়ে কিট নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের।

৮ নম্বরে দক্ষিণ কোরিয়া, যাদের বেগুনি রঙের ফ্লোরাল অ্যাওয়ে শার্ট প্রশংসিত হয়েছে ডিজাইন বিশেষজ্ঞদের কাছে।

৭ নম্বরে জাপান। সামুরাই ব্লু হোম জার্সির পাশাপাশি বেসবল ইউনিফর্ম অনুপ্রাণিত অফ-হোয়াইট অ্যাওয়ে কিট নিয়ে এসেছে ভিন্ন মাত্রা।

৬ নম্বরে মেক্সিকো, যাদের তিনটি ভিন্ন জার্সিতেই দেশীয় সংস্কৃতি ও আধুনিকতার মিশ্রণ দেখা গেছে।

আরও পড়ুনঃ  সাফ চ্যাম্পিয়নশিপে যোগ দিতে ঢাকায় হামজা চৌধুরী

শীর্ষ পাঁচে ব্রাজিল

তালিকার পাঁচে রয়েছে চিরসবুজ ব্রাজিল। ঐতিহ্যবাহী হলুদ হোম জার্সির পাশাপাশি আমাজন রেইনফরেস্ট অনুপ্রাণিত নীল-কালো অ্যাওয়ে কিট এবার বিশেষভাবে নজর কেড়েছে।

৪ নম্বরে রয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ১৯৯৪ বিশ্বকাপের নস্টালজিয়া ফিরিয়ে আনা লাল-সাদা হোম জার্সি এবং ‘স্টারস অ্যান্ড স্ট্রাইপস’ অ্যাওয়ে কিট সমর্থকদের প্রশংসা পেয়েছে।

৩ নম্বরে আর্জেন্টিনা, যাদের আকাশি-সাদা ঐতিহ্যের পাশাপাশি কালো অ্যাওয়ে জার্সি ডিজাইন আলাদা মাত্রা যোগ করেছে।

আরও পড়ুনঃ  টঙ্গীতে তিন সাংবাদিককে তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ

২ নম্বরে উরুগুয়ে, যাদের ১৯৩০ সালের বিশ্বকাপ জয়ের ইতিহাস অনুপ্রাণিত নান্দনিক ডিজাইন ফুটবলে ঐতিহ্যের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

শীর্ষে ফ্রান্স

সবচেয়ে বেশি আলোচনায় থাকা ফ্রান্স রয়েছে তালিকার শীর্ষে। ফোল্ড-ওভার কলার, ব্রোঞ্জ ডিটেইলিং এবং নীল রঙের বিভিন্ন শেডের হোম জার্সি তাদের ডিজাইনকে দিয়েছে রাজকীয় আভিজাত্য। পাশাপাশি অ্যাওয়ে কিটও সমানভাবে প্রশংসিত হয়েছে।

ফুটবল বিশ্লেষকদের মতে, এবারের বিশ্বকাপে পারফরম্যান্সের পাশাপাশি জার্সির ডিজাইনও সমর্থকদের কাছে বড় আকর্ষণের বিষয় হয়ে উঠছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই

বিশ্বকাপে সেরা জার্সির তালিকার শীর্ষে ফ্রান্স, পঞ্চম স্থানে ব্রাজিল

আপডেটের সময়: ০২:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপ মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার আলোচনায় ফুটবল ফ্যাশনও। হোম ও অ্যাওয়ে জার্সির নান্দনিক ডিজাইন ও ঐতিহ্যের মিশেলে তৈরি সেরা জার্সির তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে ফ্রান্স, আর পাঁচে রয়েছে ব্রাজিল।

নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশিত এই তালিকায় বিভিন্ন দেশের জার্সির ডিজাইন, ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।

তালিকায় যাদের অবস্থান

তালিকার ১০ নম্বরে রয়েছে মরক্কো। জার্সিতে ঐতিহ্যবাহী জ্যামিতিক কারুশিল্পের ছোঁয়া তাদের ডিজাইনকে আলাদা করেছে।

আরও পড়ুনঃ  ভ্যান্সের যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকে, স্বীকার করলেন ট্রাম্প