ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ দিল্লিতে তথ্য উপদেষ্টার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী দিল্লি বিমানবন্দরে ঘটনার তদন্ত করবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী পায়ের রগ কেটে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ, সাবেক স্ত্রী আটক পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ চোটে মাঠের বাইরে, তবু আলোচনার কেন্দ্রে নেইমার দিল্লির সীমান্ত সম্মেলনে হত্যা ও পুশইন ইস্যুতে কঠোর অবস্থান বিজিবির ঢাকার যানজট কমাতে বড় সিদ্ধান্ত, সরছে সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান বাস টার্মিনাল সরকারি বই পাচারের অভিযোগ, পিকআপ জব্দ; পলাতক মাদ্রাসা সুপার ফ্যামিলি কার্ডের ভাতা কীভাবে ব্যয় হচ্ছে, প্রভাব মূল্যায়ন করবে সরকার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দর্শনা সীমান্তে ১২৫ জনকে জড়ো করেছে বিএসএফ, পুশ-ইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১১ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করলে বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা পিছু হটতে বাধ্য হয়।

রোববার (১৪ জুন) ভোর আনুমানিক ৪টার দিকে ৭৭ এস-২ সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান।

আরও পড়ুনঃ  অর্থাভাবে থেমে গেছে চিকিৎসা, ব্রেইন টিউমারে আক্রান্ত শান্তর বাঁচার আকুতি

বিজিবি সূত্র জানায়, পুশ-ইনের চেষ্টা করা ১১ জনই বাংলাভাষী নারী ও পুরুষ ছিলেন। সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ তাদের সরিয়ে নেয়।

আরও পড়ুনঃ  কিশোরগঞ্জে ৫০০ হতদরিদ্রকে প্রধানমন্ত্রীর উপহারের অর্থ বিতরণ

পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ওই ব্যক্তিদের বারাদী-সুলতানপুর সীমান্ত এলাকার বিপরীতে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্তের ওপারে আরও প্রায় ১২৫ জনকে জড়ো করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে, যাদেরও বাংলাদেশে পাঠানোর চেষ্টা হতে পারে।

বর্তমানে সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করেছে বিজিবি। টহল ও নজরদারি বাড়ানো হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  ইমামের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ, এলাকায় উত্তেজনা

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনার প্রেক্ষিতে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

দর্শনা সীমান্তে ১২৫ জনকে জড়ো করেছে বিএসএফ, পুশ-ইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

আপডেটের সময়: ০৬:৫৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১১ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করলে বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা পিছু হটতে বাধ্য হয়।

রোববার (১৪ জুন) ভোর আনুমানিক ৪টার দিকে ৭৭ এস-২ সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান।

আরও পড়ুনঃ  মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

বিজিবি সূত্র জানায়, পুশ-ইনের চেষ্টা করা ১১ জনই বাংলাভাষী নারী ও পুরুষ ছিলেন। সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ তাদের সরিয়ে নেয়।

আরও পড়ুনঃ  অর্থাভাবে থেমে গেছে চিকিৎসা, ব্রেইন টিউমারে আক্রান্ত শান্তর বাঁচার আকুতি

পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ওই ব্যক্তিদের বারাদী-সুলতানপুর সীমান্ত এলাকার বিপরীতে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্তের ওপারে আরও প্রায় ১২৫ জনকে জড়ো করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে, যাদেরও বাংলাদেশে পাঠানোর চেষ্টা হতে পারে।

বর্তমানে সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করেছে বিজিবি। টহল ও নজরদারি বাড়ানো হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  কুষ্টিয়া সীমান্তে শূন্যরেখায় ২৯ ঘণ্টা ধরে ১২ জনের অবস্থান