ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুই ছেলের নামে দুই ইউনিয়নের নামকরণ, সংসদে দেওয়া ব্যাখ্যায় যা বললেন প্রতিমন্ত্রী ঢাকার চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরে নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি আমাদের জন্য ক্ষতিকর: ইসরাইলি অর্থমন্ত্রী সমর্থকদের মাঠে প্রবেশ না করতে দেওয়ার অনুরোধ করেছে আর্জেন্টিনা সরকার পুশ ইন করা সেই বৃদ্ধকে ভারতে নিয়ে গেছে বিএসএফ দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান দিল্লিতে ডা. জাহেদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব প্রিয় দলের জার্সি পরে খেলা দেখায় কেন বাড়ে আবেগ? লিবিয়া হয়ে অবৈধ প্রবেশে কড়াকড়ি, সতর্ক করল ইতালি দূতাবাস গাইবান্ধার হত্যা মামলার প্রধান আসামি রংপুরে গ্রেফতার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পুশ ইন করা সেই বৃদ্ধকে ভারতে নিয়ে গেছে বিএসএফ

  • arif
  • আপডেটের সময়: ০৯:১৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৮ সময় দেখুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের হঠাৎ পাড়া এলাকায় পুশ ইন করা ভারতীয় এক বৃদ্ধ নাগরিককে অবশেষে ফিরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার রাত নয়টার দিকে বিএসএফ গাড়িতে করে তাদের মথুরাপুর এলাকায় নিয়ে গেছে বলে বিজিবির একটি সূত্র নিশ্চিত করেছে। তাকে ফিরে নেওয়ার পর থেকে পাঁচবিবির সীমান্ত এলাকায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সীমান্তবর্তী তাজপুর গ্রামের কৃষক লুৎফর রহমান বলেন,‘গত রোববার ৫জন ভারতীয়কে হাটখোলা সীমান্ত দিয়ে বিএসএফ পুশ ইন করার চেষ্টা করলেও পারেনি। বিজিবি ও স্থানীয়দের বাধায় চারজন ফিরে গেলেও এক বৃদ্ধ আটকা পড়ে। এ নিয়ে সীমান্তে বিজিবি ও বিএসএফ সহ স্থানীয়দের মাঝে ঝামেলার সৃষ্টি হয়। কিন্তু রাতে বৃদ্ধকে বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে ফিরে নেওয়ার পর আর কোন ঝামেলা হয়নি।

আরও পড়ুনঃ  ‘আনচেলত্তির সব গোপন রহস্য আমি জানি’: হাকিমি

হাটখোলা গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘বিএসএফ জোর করে ওই বৃদ্ধকে পুশ ইন করার চেষ্টা করে। কিন্তু বিজিবির বাধায় তা ভেস্তে যায়। এ সময় স্থানীয় গ্রামবাসী বিজিবি সদস্যদের সহযোগীতা করেন।

তিনি বলেন, ভারতের বিধান সভা নির্বাচনে পশ্চিমবঙ্গ সরকারে পরিবর্তন আসার পর থেকে আমাদের সীমান্তে পুশ ইন এর একটা আতঙ্ক কাজ করছে। এ বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকার জন্য বিজিবি এলাকায় মাইকিং করার পর মানুষের মধ্যে উত্তেজনা কাজ করছে।

আরও পড়ুনঃ  জনগণের টাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন চলে: বিমানমন্ত্রী

হাটখোলা সীমান্তের কোম্পানি কমান্ডার আনিছুর রহমান বলেন, ‘ভারতীয় এক বৃদ্ধকে নিয়ে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হলেও বিএসএফ সদস্যরা গত রোববার রাতে বৃদ্ধকে ফিরে নেওয়ার পর থেকে হাটখোলা সীমান্ত এলাকা শান্ত আছে। তবে যেকোনো পরিস্থিতির মোকাবেলার জন্য বিজিবি সদা প্রস্তুত রয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় গ্রামবাসীরাও তাদের পাশে আছে।

প্রসঙ্গত গত রোববার সকাল আটটার দিকে এক বৃদ্ধ সহ ৫জন ভারতীয়কে হাটখোলা সীমান্ত এলাকায় পুশ ইন করার চেষ্টা করে বিএসএফ। এ খবর স্থানীয় গ্রামবাসীরা নিশ্চিত হয়ে হাটখোলা ক্যাম্পের বিজিবি সদস্যদের জানালে তারা বাধা দেয়। বিজিবির বাধায় তাৎক্ষণিকভাবে চারজন ভারতীয় নাগরিক ফিরে গেলেও ওই বৃদ্ধ আটকা পড়ে। বিজিবি সদস্যরা তাকে ভারত সীমান্তে পুশব্যাক করলে বিএসএফ বাধা দিয়ে ওই বৃদ্ধকে একটি ডোবার পাশে আটকে রাখে। এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিএসএফ ওইদিন সন্ধ্যার পর সীমান্তের সার্চ লাইট বন্ধ রেখে রাত সাড়ে নয়টার দিকে বৃদ্ধকে ভারতে ফিরে নিলে উত্তেজনা প্রশমিত হয়। সোমবার থেকে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ  জাতীয় উন্নয়ন এজেন্ডাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুই ছেলের নামে দুই ইউনিয়নের নামকরণ, সংসদে দেওয়া ব্যাখ্যায় যা বললেন প্রতিমন্ত্রী

পুশ ইন করা সেই বৃদ্ধকে ভারতে নিয়ে গেছে বিএসএফ

আপডেটের সময়: ০৯:১৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের হঠাৎ পাড়া এলাকায় পুশ ইন করা ভারতীয় এক বৃদ্ধ নাগরিককে অবশেষে ফিরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার রাত নয়টার দিকে বিএসএফ গাড়িতে করে তাদের মথুরাপুর এলাকায় নিয়ে গেছে বলে বিজিবির একটি সূত্র নিশ্চিত করেছে। তাকে ফিরে নেওয়ার পর থেকে পাঁচবিবির সীমান্ত এলাকায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সীমান্তবর্তী তাজপুর গ্রামের কৃষক লুৎফর রহমান বলেন,‘গত রোববার ৫জন ভারতীয়কে হাটখোলা সীমান্ত দিয়ে বিএসএফ পুশ ইন করার চেষ্টা করলেও পারেনি। বিজিবি ও স্থানীয়দের বাধায় চারজন ফিরে গেলেও এক বৃদ্ধ আটকা পড়ে। এ নিয়ে সীমান্তে বিজিবি ও বিএসএফ সহ স্থানীয়দের মাঝে ঝামেলার সৃষ্টি হয়। কিন্তু রাতে বৃদ্ধকে বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে ফিরে নেওয়ার পর আর কোন ঝামেলা হয়নি।

আরও পড়ুনঃ  ডিএমপির ৩ যুগ্ম কমিশনারকে নতুন দায়িত্বে পদায়ন

হাটখোলা গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘বিএসএফ জোর করে ওই বৃদ্ধকে পুশ ইন করার চেষ্টা করে। কিন্তু বিজিবির বাধায় তা ভেস্তে যায়। এ সময় স্থানীয় গ্রামবাসী বিজিবি সদস্যদের সহযোগীতা করেন।

তিনি বলেন, ভারতের বিধান সভা নির্বাচনে পশ্চিমবঙ্গ সরকারে পরিবর্তন আসার পর থেকে আমাদের সীমান্তে পুশ ইন এর একটা আতঙ্ক কাজ করছে। এ বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকার জন্য বিজিবি এলাকায় মাইকিং করার পর মানুষের মধ্যে উত্তেজনা কাজ করছে।

আরও পড়ুনঃ  আগস্টে রূপপুর থেকে আসছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

হাটখোলা সীমান্তের কোম্পানি কমান্ডার আনিছুর রহমান বলেন, ‘ভারতীয় এক বৃদ্ধকে নিয়ে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হলেও বিএসএফ সদস্যরা গত রোববার রাতে বৃদ্ধকে ফিরে নেওয়ার পর থেকে হাটখোলা সীমান্ত এলাকা শান্ত আছে। তবে যেকোনো পরিস্থিতির মোকাবেলার জন্য বিজিবি সদা প্রস্তুত রয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় গ্রামবাসীরাও তাদের পাশে আছে।

প্রসঙ্গত গত রোববার সকাল আটটার দিকে এক বৃদ্ধ সহ ৫জন ভারতীয়কে হাটখোলা সীমান্ত এলাকায় পুশ ইন করার চেষ্টা করে বিএসএফ। এ খবর স্থানীয় গ্রামবাসীরা নিশ্চিত হয়ে হাটখোলা ক্যাম্পের বিজিবি সদস্যদের জানালে তারা বাধা দেয়। বিজিবির বাধায় তাৎক্ষণিকভাবে চারজন ভারতীয় নাগরিক ফিরে গেলেও ওই বৃদ্ধ আটকা পড়ে। বিজিবি সদস্যরা তাকে ভারত সীমান্তে পুশব্যাক করলে বিএসএফ বাধা দিয়ে ওই বৃদ্ধকে একটি ডোবার পাশে আটকে রাখে। এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিএসএফ ওইদিন সন্ধ্যার পর সীমান্তের সার্চ লাইট বন্ধ রেখে রাত সাড়ে নয়টার দিকে বৃদ্ধকে ভারতে ফিরে নিলে উত্তেজনা প্রশমিত হয়। সোমবার থেকে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ  শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ