ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বর আম হাট পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সফরকালে তিনি স্থানীয় বাজার ঘুরে বিভিন্ন জাতের আমের স্বাদ ও মান দেখে সন্তোষ প্রকাশ করেন।

সোমবার সকালে অনুষ্ঠিত এই পরিদর্শনে তার সঙ্গে মার্কিন দূতাবাসের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা হাটে গিয়ে আমের আড়ত ও দোকানগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে আমের জাত, উৎপাদন ও বাজার পরিস্থিতি সম্পর্কে তথ্য নেন।

আরও পড়ুনঃ  ১৯ দিন ধরে জ্বলছে ইনানির গ্যাসকূপের আগুন, নেভাতে প্রস্তুত বাপেক্স

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাষ্ট্রদূত বলেন, এটি তার প্রথম সরকারি রাজশাহী সফর। এর আগে ব্যক্তিগতভাবে এলেও এবার আমের মৌসুমে এসে তিনি রাজশাহীর বিখ্যাত আমের আসল স্বাদ নেওয়ার সুযোগ পেয়েছেন বলে জানান।

আরও পড়ুনঃ  এমপির বাড়িতে আগুনে নাশকতার প্রমাণ মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মতো কৃষিপ্রধান দেশ থেকেও তিনি এসেছেন, তাই সরাসরি উৎপাদনস্থলে গিয়ে কৃষিপণ্য দেখার অভিজ্ঞতাকে তিনি বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে করেন।

রাজশাহীর আমের আন্তর্জাতিক সম্ভাবনা নিয়ে তিনি মন্তব্য করেন, বাংলাদেশি আম বিশ্ববাজারে ভালো অবস্থান তৈরি করতে পারে, তবে এজন্য আধুনিক কোল্ড চেইন ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন জরুরি।

আরও পড়ুনঃ  পর্দার ‘বিগ মামা’ আর নেই, ৯১ বছর বয়সে চলে গেলেন ইরমা

স্থানীয় ব্যবসায়ীরা রাষ্ট্রদূতের এই সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং আশা করছেন, এতে রাজশাহীর আম আন্তর্জাতিক বাজারে আরও পরিচিতি পাবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আপডেটের সময়: ০২:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বর আম হাট পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সফরকালে তিনি স্থানীয় বাজার ঘুরে বিভিন্ন জাতের আমের স্বাদ ও মান দেখে সন্তোষ প্রকাশ করেন।

সোমবার সকালে অনুষ্ঠিত এই পরিদর্শনে তার সঙ্গে মার্কিন দূতাবাসের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা হাটে গিয়ে আমের আড়ত ও দোকানগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে আমের জাত, উৎপাদন ও বাজার পরিস্থিতি সম্পর্কে তথ্য নেন।

আরও পড়ুনঃ  জলবায়ু সংকটে থাকা দেশগুলোকে ঋণ নয়, আর্থিক অনুদান দিতে হবে: তারেক রহমান

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাষ্ট্রদূত বলেন, এটি তার প্রথম সরকারি রাজশাহী সফর। এর আগে ব্যক্তিগতভাবে এলেও এবার আমের মৌসুমে এসে তিনি রাজশাহীর বিখ্যাত আমের আসল স্বাদ নেওয়ার সুযোগ পেয়েছেন বলে জানান।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ, অভিযোগ সোয়া দুই লাখ কোটি টাকা আত্মসাতের

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মতো কৃষিপ্রধান দেশ থেকেও তিনি এসেছেন, তাই সরাসরি উৎপাদনস্থলে গিয়ে কৃষিপণ্য দেখার অভিজ্ঞতাকে তিনি বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে করেন।

রাজশাহীর আমের আন্তর্জাতিক সম্ভাবনা নিয়ে তিনি মন্তব্য করেন, বাংলাদেশি আম বিশ্ববাজারে ভালো অবস্থান তৈরি করতে পারে, তবে এজন্য আধুনিক কোল্ড চেইন ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন জরুরি।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর