ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আগুনের খবরে তিন মন্ত্রীকে ফোন, কাউকেই পাননি ডেপুটি স্পিকার বোনের স্মৃতি বুকে ধরে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি! কপ-৩১ সম্মেলন শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষেপণাস্ত্র হামলার জন্য সর্বোচ্চ প্রস্তুত ইরান, দিল কঠোর বার্তা হাসপাতালের রোগীদের সহায়তায় স্বেচ্ছাসেবক হবেন কলেজ শিক্ষার্থীরা ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি, থাকছে ৯টি ধর্মীয় আয়োজন সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে শক্তিশালী মার্কিন ডলার সন্ত্রাস ও ফ্যাসিবাদ রুখতে অনলাইন গণমাধ্যমের সহযোগিতা চাইলেন তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু সংকটে থাকা দেশগুলোকে ঋণ নয়, আর্থিক অনুদান দিতে হবে: তারেক রহমান রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক, গ্রেপ্তার করল পুলিশ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com
পাংশায় চাঞ্চল্য

 চিকিৎসার আশায় ক্লিনিকে হাজির অসুস্থ হনুমান

রাজবাড়ীর পাংশায় এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছে একটি অসুস্থ বুনো হনুমান। চিকিৎসার আশায় যেন নিজেই একটি বেসরকারি ক্লিনিকে এসে হাজির হয় প্রাণীটি। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার হামিদা মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও মানবিক অনুভূতির সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বল ও অসুস্থ অবস্থায় হনুমানটি ক্লিনিকের ভেতরে ঢুকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে শান্তভাবে বসে পড়ে। বিষয়টি নজরে এলে ক্লিনিকের চিকিৎসক ও কর্মচারীরা প্রাণীটির প্রতি সহানুভূতি দেখিয়ে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুনঃ  বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের ভিড় জমে যায় ক্লিনিকে। কেউ কলা, কেউ রুটি, আবার কেউ ডাব কেটে প্রাণীটিকে খাওয়ানোর চেষ্টা করেন। অনেকের ধারণা, অসুস্থতা ও খাবারের অভাবেই হনুমানটি লোকালয়ে চলে এসেছে।

আরও পড়ুনঃ  শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

পাংশা উপজেলা বন কর্মকর্তা আজিজুল হক জানান, হনুমানটিকে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার জন্য একটি খাঁচা তৈরি করা হচ্ছে। পরে সেটিকে রাজবাড়ীতে নিয়ে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ী জেলা সহকারী বন সংরক্ষক সানজিদা সুলতানা বলেন, বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটির চিকিৎসার ব্যবস্থা করেছেন। তিনি আরও জানান, এর আগেও একই হনুমান অসুস্থ অবস্থায় একটি ক্লিনিকে ঢুকেছিল। তখন বন বিভাগের সদস্যরা ধরার চেষ্টা করলেও সেটি পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  মালিকের নাম দিয়েই অনলাইনে খুঁজুন জমির খতিয়ান

এই অদ্ভুত কিন্তু হৃদয়স্পর্শী ঘটনাটি আবারও মনে করিয়ে দিল—অবুঝ প্রাণীরাও কখনো কখনো বিপদের সময় মানুষের কাছেই আশ্রয় খোঁজে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আগুনের খবরে তিন মন্ত্রীকে ফোন, কাউকেই পাননি ডেপুটি স্পিকার

পাংশায় চাঞ্চল্য

 চিকিৎসার আশায় ক্লিনিকে হাজির অসুস্থ হনুমান

আপডেটের সময়: ০৮:০০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাজবাড়ীর পাংশায় এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছে একটি অসুস্থ বুনো হনুমান। চিকিৎসার আশায় যেন নিজেই একটি বেসরকারি ক্লিনিকে এসে হাজির হয় প্রাণীটি। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার হামিদা মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও মানবিক অনুভূতির সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বল ও অসুস্থ অবস্থায় হনুমানটি ক্লিনিকের ভেতরে ঢুকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে শান্তভাবে বসে পড়ে। বিষয়টি নজরে এলে ক্লিনিকের চিকিৎসক ও কর্মচারীরা প্রাণীটির প্রতি সহানুভূতি দেখিয়ে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুনঃ  মালিকের নাম দিয়েই অনলাইনে খুঁজুন জমির খতিয়ান

খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের ভিড় জমে যায় ক্লিনিকে। কেউ কলা, কেউ রুটি, আবার কেউ ডাব কেটে প্রাণীটিকে খাওয়ানোর চেষ্টা করেন। অনেকের ধারণা, অসুস্থতা ও খাবারের অভাবেই হনুমানটি লোকালয়ে চলে এসেছে।

আরও পড়ুনঃ  বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

পাংশা উপজেলা বন কর্মকর্তা আজিজুল হক জানান, হনুমানটিকে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার জন্য একটি খাঁচা তৈরি করা হচ্ছে। পরে সেটিকে রাজবাড়ীতে নিয়ে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ী জেলা সহকারী বন সংরক্ষক সানজিদা সুলতানা বলেন, বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটির চিকিৎসার ব্যবস্থা করেছেন। তিনি আরও জানান, এর আগেও একই হনুমান অসুস্থ অবস্থায় একটি ক্লিনিকে ঢুকেছিল। তখন বন বিভাগের সদস্যরা ধরার চেষ্টা করলেও সেটি পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন