ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেটের সময়: ১১:৩৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৪৮ সময় দেখুন

বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে শীর্ষস্থান দখলের লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে জয় পাওয়ায় দুই দলেরই সংগ্রহ সমান ৩ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে আপাতত গ্রুপের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুনঃ  সাফ চ্যাম্পিয়নশিপে যোগ দিতে ঢাকায় হামজা চৌধুরী

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দুর্দান্ত সূচনা করে স্বাগতিকরা। অন্যদিকে, শক্তিশালী তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক দেখিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে অস্ট্রেলিয়া।

আজকের ম্যাচে জয় পাওয়া দল নকআউট পর্বে জায়গা করে নেওয়ার পথে অনেকটাই এগিয়ে যাবে। পাশাপাশি গ্রুপের অন্য ম্যাচের ফল অনুকূলে এলে শেষ ষোলোতে ওঠার পাশাপাশি গ্রুপসেরা হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হবে।

আরও পড়ুনঃ  “আইসিসি মাসসেরার দৌড়ে সোবহানা মোস্তারি: অস্ট্রেলিয়ায় ১১৮ রানের ঐতিহাসিক ইনিংস”

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কিছুটা ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র শিবির। চোটের কারণে দলের অন্যতম তারকা ফুটবলার ক্রিস্টিয়ান পুলিসিককে বিশ্রামে রাখা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ঘন কুয়াশায় এফএ কাপের ম্যাচ, বলই দেখতে পাচ্ছিলেন না ধারাভাষ্যকাররা

অন্যদিকে, আত্মবিশ্বাসে উজ্জীবিত অস্ট্রেলিয়া বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো টানা দুই গ্রুপ ম্যাচে জয় তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।

ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, সমান শক্তির দুই দলের এই লড়াই বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচে পরিণত হবে।

সূত্র : স্পোর্টস ডেস্ক

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া

আপডেটের সময়: ১১:৩৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে শীর্ষস্থান দখলের লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে জয় পাওয়ায় দুই দলেরই সংগ্রহ সমান ৩ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে আপাতত গ্রুপের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুনঃ  ঘন কুয়াশায় এফএ কাপের ম্যাচ, বলই দেখতে পাচ্ছিলেন না ধারাভাষ্যকাররা

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দুর্দান্ত সূচনা করে স্বাগতিকরা। অন্যদিকে, শক্তিশালী তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক দেখিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে অস্ট্রেলিয়া।

আজকের ম্যাচে জয় পাওয়া দল নকআউট পর্বে জায়গা করে নেওয়ার পথে অনেকটাই এগিয়ে যাবে। পাশাপাশি গ্রুপের অন্য ম্যাচের ফল অনুকূলে এলে শেষ ষোলোতে ওঠার পাশাপাশি গ্রুপসেরা হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হবে।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ের স্বাদ পেল বাংলাদেশ