ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস, হিমির পোস্টে নিলয়ের ‘হাইতিরপুল’ ট্রল ফিদান-পুতিন সাক্ষাৎ: শক্তিশালী হচ্ছে মস্কো-আঙ্কারা সম্পর্ক পে স্কেলে নতুন চমক: ৫ বছর চাকরিতেই বড় সুবিধা ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন: ছেলের বিরুদ্ধে বাবার হত্যা মামলা গাইবান্ধা সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার বেশি ‘শুধু ভিনির একার নয়, এবারের বিশ্বকাপটা হবে ব্রাজিলের’ পুনরায় ময়নাতদন্তে নারাজ বাদীপক্ষ, সালমান শাহর দেহাবশেষ উত্তোলন ঠেকাতে আইনি লড়াইয়ের প্রস্তুতি পরিবারের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পোশাক কারখানায় ফের অর্ধশত শ্রমিক অসুস্থ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডি পল বিশ্বকাপের সবচেয়ে সুদর্শন ফুটবলার, শীর্ষে এআই র‍্যাঙ্কিং

বিশ্বকাপের ফুটবল মাঠে আর্জেন্টিনা দলের অন্যতম ভরসা এবং লিওনেল মেসির ‘বডিগার্ড’ হিসেবে পরিচিত রদ্রিগো ডি পল এবার আলোচনায় এসেছেন ভিন্ন এক কারণে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক একটি গাণিতিক বিশ্লেষণে এবারের বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।

‘ড্রিমজিএফ’ নামের একটি প্রতিষ্ঠান বিশ্বকাপে অংশ নেওয়া প্রায় ১৫০ জন ফুটবলারের ছবি বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করে। এতে ব্যবহৃত হয় প্রাচীন গাণিতিক ধারণা ‘গোল্ডেন রেশিও’, যা মুখাবয়বের ভারসাম্য ও সুষমা পরিমাপের একটি স্বীকৃত পদ্ধতি।

আরও পড়ুনঃ  ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই দাপুটে জয় নরওয়ের, জোড়া গোল হালান্ডের

বিশ্লেষণে দেখা যায়, ৭৪.১৮ শতাংশ স্কোর পেয়ে তালিকার শীর্ষে আছেন ডি পল। তার খুব কাছাকাছি ব্যবধানে দ্বিতীয় স্থানে আছেন জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ (৭৪.১০ শতাংশ)। তৃতীয় স্থানে রয়েছেন ইংলিশ উইঙ্গার ননি মাদুয়েকে (৭৩.২৯ শতাংশ)।

আরও পড়ুনঃ  ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা চুক্তির খসড়া ফাঁস করলো সিএনএন, যা আছে

চতুর্থ স্থানে আছেন মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ (৭৩.২৭ শতাংশ), আর পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এনড্রিক (৭৩.২৫ শতাংশ)।

মাত্র ০.০১ শতাংশ ব্যবধানে সেরা পাঁচের বাইরে রয়েছেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিন (৭৩.২৪ শতাংশ)।

বিশ্লেষণটি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বলেন, এই র‍্যাঙ্কিং ফুটবল পারফরম্যান্স বা জনপ্রিয়তার ওপর ভিত্তি করে নয়, বরং সম্পূর্ণভাবে জ্যামিতিক মুখাবয়ব বিশ্লেষণের মাধ্যমে তৈরি করা হয়েছে।

আরও পড়ুনঃ  ৯ অঞ্চলে ৬০ কি.মি. বেগে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

তালিকায় আরও দেখা যায়, ফরাসি ফুটবলার রায়ান চেরকি রয়েছেন ২২তম স্থানে। তার পরেই রয়েছেন ব্রাজিলের নেইমার জুনিয়র ও ইংল্যান্ডের জুড বেলিংহাম।

অন্যদিকে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এই তালিকায় রয়েছেন ৪৫তম স্থানে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস, হিমির পোস্টে নিলয়ের ‘হাইতিরপুল’ ট্রল

ডি পল বিশ্বকাপের সবচেয়ে সুদর্শন ফুটবলার, শীর্ষে এআই র‍্যাঙ্কিং

আপডেটের সময়: ১২:২১:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

বিশ্বকাপের ফুটবল মাঠে আর্জেন্টিনা দলের অন্যতম ভরসা এবং লিওনেল মেসির ‘বডিগার্ড’ হিসেবে পরিচিত রদ্রিগো ডি পল এবার আলোচনায় এসেছেন ভিন্ন এক কারণে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক একটি গাণিতিক বিশ্লেষণে এবারের বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।

‘ড্রিমজিএফ’ নামের একটি প্রতিষ্ঠান বিশ্বকাপে অংশ নেওয়া প্রায় ১৫০ জন ফুটবলারের ছবি বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করে। এতে ব্যবহৃত হয় প্রাচীন গাণিতিক ধারণা ‘গোল্ডেন রেশিও’, যা মুখাবয়বের ভারসাম্য ও সুষমা পরিমাপের একটি স্বীকৃত পদ্ধতি।

আরও পড়ুনঃ  ৯ অঞ্চলে ৬০ কি.মি. বেগে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

বিশ্লেষণে দেখা যায়, ৭৪.১৮ শতাংশ স্কোর পেয়ে তালিকার শীর্ষে আছেন ডি পল। তার খুব কাছাকাছি ব্যবধানে দ্বিতীয় স্থানে আছেন জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ (৭৪.১০ শতাংশ)। তৃতীয় স্থানে রয়েছেন ইংলিশ উইঙ্গার ননি মাদুয়েকে (৭৩.২৯ শতাংশ)।

আরও পড়ুনঃ  নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

চতুর্থ স্থানে আছেন মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ (৭৩.২৭ শতাংশ), আর পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এনড্রিক (৭৩.২৫ শতাংশ)।

মাত্র ০.০১ শতাংশ ব্যবধানে সেরা পাঁচের বাইরে রয়েছেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিন (৭৩.২৪ শতাংশ)।

বিশ্লেষণটি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বলেন, এই র‍্যাঙ্কিং ফুটবল পারফরম্যান্স বা জনপ্রিয়তার ওপর ভিত্তি করে নয়, বরং সম্পূর্ণভাবে জ্যামিতিক মুখাবয়ব বিশ্লেষণের মাধ্যমে তৈরি করা হয়েছে।

আরও পড়ুনঃ  বেসরকারি এতিমখানায় অনুদানের দ্বিতীয় কিস্তিতে ছাড় ১৪০ কোটি টাকা