ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অ্যাতলেটিকো মাদ্রিদের ইতিহাসে প্রথম দক্ষিণ কোরীয় ফুটবলার কাং-ইন লি

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দিলেন দক্ষিণ কোরিয়ার তারকা মিডফিল্ডার কাং-ইন লি। শনিবার আনুষ্ঠানিকভাবে তার সঙ্গে চুক্তির ঘোষণা দেয় স্প্যানিশ ক্লাবটি। এর মধ্য দিয়ে অ্যাতলেটিকোর ইতিহাসে প্রথম দক্ষিণ কোরীয় ফুটবলার হিসেবে নাম লেখালেন তিনি।

ফরাসি ক্লাব পিএসজি থেকে যোগ দেওয়া ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি করেছে অ্যাতলেটিকো। নতুন ক্লাবে তিনি পরবেন ৭ নম্বর জার্সি, যা এতদিন ব্যবহার করতেন ফরাসি তারকা আন্তোয়ান গ্রিজম্যান।

আরও পড়ুনঃ  সাফ চ্যাম্পিয়নশিপে যোগ দিতে ঢাকায় হামজা চৌধুরী

২০১৯ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে গোল্ডেন বল জয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান কাং-ইন লি। বাঁ পায়ের নিখুঁত কারিকুরি, দুর্দান্ত ড্রিবলিং, সৃজনশীল পাসিং এবং দূরপাল্লার শটে তিনি ইউরোপের অন্যতম প্রতিভাবান মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

বিশ্লেষকদের মতে, পিএসজিতে নিয়মিত খেলার সুযোগ না পেলেও অ্যাতলেটিকো মাদ্রিদে নিজের সামর্থ্য পুরোপুরি মেলে ধরার সুযোগ পাবেন তিনি। ডান প্রান্তে ইনসাইড ফরোয়ার্ড হিসেবে যেমন কার্যকর, তেমনি আক্রমণভাগের পেছনে কিংবা মিডফিল্ডের সৃজনশীল ভূমিকাতেও সমান দক্ষ এই ফুটবলার।

আরও পড়ুনঃ  বিশ্বকাপের সাফল্যের পরও বিদায়, মিশরের কোচ আর হোসাম হাসান

২০২৩ সালে স্প্যানিশ ক্লাব মায়োর্কা ছেড়ে পিএসজিতে যোগ দেন কাং-ইন লি। ফরাসি জায়ান্টদের হয়ে তিন মৌসুমে তিনি ১২৪টি ম্যাচে ১৬ গোল ও ১৬ অ্যাসিস্ট করেন। এই সময়ে দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লিগ ওয়ানসহ মোট ১২টি শিরোপা জেতেন তিনি।

সদ্য সমাপ্ত বিশ্বকাপেও দক্ষিণ কোরিয়ার হয়ে আলো ছড়ান কাং-ইন লি। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে হওয়াং ইন-বিওমের গোলে দারুণ এক অ্যাসিস্ট করেন তিনি। দল গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও তিন ম্যাচেই তার পারফরম্যান্স ছিল প্রশংসিত। ২০১৯ সালে জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়ার হয়ে ৫০ ম্যাচে ১০ গোল করেছেন এই মিডফিল্ডার।

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক বেনকেনস্টাইন

কাং-ইন লির অন্তর্ভুক্তি নতুন মৌসুমের জন্য অ্যাতলেটিকো মাদ্রিদের তৃতীয় বড় দলবদল। এর আগে ক্লাবটি স্পেনের ফুলব্যাক অ্যালেক্স গ্রিমালদো এবং ডেনমার্কের মিডফিল্ডার মর্টেন হুলমান্দকে দলে ভিড়িয়েছে।

অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের সমন্বয়ে শক্তিশালী স্কোয়াড গড়ে আগামী মৌসুমে লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপার লড়াইয়ে আরও শক্ত অবস্থান তৈরি করাই দিয়েগো সিমিওনের দলের লক্ষ্য।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

অ্যাতলেটিকো মাদ্রিদের ইতিহাসে প্রথম দক্ষিণ কোরীয় ফুটবলার কাং-ইন লি

আপডেটের সময়: ০১:৪৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দিলেন দক্ষিণ কোরিয়ার তারকা মিডফিল্ডার কাং-ইন লি। শনিবার আনুষ্ঠানিকভাবে তার সঙ্গে চুক্তির ঘোষণা দেয় স্প্যানিশ ক্লাবটি। এর মধ্য দিয়ে অ্যাতলেটিকোর ইতিহাসে প্রথম দক্ষিণ কোরীয় ফুটবলার হিসেবে নাম লেখালেন তিনি।

ফরাসি ক্লাব পিএসজি থেকে যোগ দেওয়া ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি করেছে অ্যাতলেটিকো। নতুন ক্লাবে তিনি পরবেন ৭ নম্বর জার্সি, যা এতদিন ব্যবহার করতেন ফরাসি তারকা আন্তোয়ান গ্রিজম্যান।

আরও পড়ুনঃ   দুই ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা

২০১৯ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে গোল্ডেন বল জয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান কাং-ইন লি। বাঁ পায়ের নিখুঁত কারিকুরি, দুর্দান্ত ড্রিবলিং, সৃজনশীল পাসিং এবং দূরপাল্লার শটে তিনি ইউরোপের অন্যতম প্রতিভাবান মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

বিশ্লেষকদের মতে, পিএসজিতে নিয়মিত খেলার সুযোগ না পেলেও অ্যাতলেটিকো মাদ্রিদে নিজের সামর্থ্য পুরোপুরি মেলে ধরার সুযোগ পাবেন তিনি। ডান প্রান্তে ইনসাইড ফরোয়ার্ড হিসেবে যেমন কার্যকর, তেমনি আক্রমণভাগের পেছনে কিংবা মিডফিল্ডের সৃজনশীল ভূমিকাতেও সমান দক্ষ এই ফুটবলার।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ