ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সমালোচনার মুখে টিকটক লাইভে তরুণীর মৃত্যু, ঘিরে চাঞ্চল্য বিসিবির লেভেল-২ কোচিং কোর্সে পাস মাত্র ৮, ফেল ২৪ স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসার সুযোগ থাকবে না: অর্থমন্ত্রী আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল চালু হচ্ছে, কর্মসংস্থান হবে ১১ হাজারের বেশি তিক্ততা ভুলে দুই প্রতিবেশীর এগিয়ে যাওয়ার বার্তা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি: চিফ হুইপ ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে সন্দেহ রয়েছে: তথ্য উপদেষ্টা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: জামায়াত আমির

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশে ধর্ষণ, হত্যা ও বিভিন্ন ধরনের অপরাধ বেড়েছে। সামগ্রিক পরিস্থিতিতে জনগণ সরকারের কর্মকাণ্ডে হতাশ।

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অধিবেশনে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫, দেশসেরা ফল নাছিমা কাদির মোল্লা হাইস্কুলে

ডা. শফিকুর রহমান বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয় বাদে অন্য সব মন্ত্রণালয়ের খোঁজ রাখেন। অথচ তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিনিয়ত অবনতি হচ্ছে। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নেই। প্রতিনিয়ত নানা অপরাধের ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, ঝাড়খণ্ডে পুলিশের লাঠিচার্জ-জলকামান

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ ১৯৪৭ ও ১৯৭১ সালে বিপুল প্রত্যাশা নিয়ে স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা জনগণের সেই প্রত্যাশাকে বারবার ভঙ্গ করেছেন।”

সংস্কার ও গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “দেশের মানুষ পরিবর্তনের প্রত্যাশা নিয়ে গণভোটে অংশ নিয়েছিল। জনগণ দুটি বিষয়ে মতামত দিলেও একটি বিষয়ে মূল্যায়ন হয়েছে, অন্যটি উপেক্ষিত রয়ে গেছে। অতীতের শাসনব্যবস্থার যে ধারাবাহিকতা স্বৈরতান্ত্রিক প্রবণতা সৃষ্টি করেছে, জনগণ তার পরিবর্তন চেয়েছিল।”

আরও পড়ুনঃ  দিল্লিতে শেখ হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদ নতুন বা পুরোনো—যে কোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধেই জামায়াতে ইসলামী সোচ্চার থাকবে। দেশের জনগণকেও সব ধরনের ফ্যাসিবাদ ও স্বৈরাচারী প্রবণতার বিরুদ্ধে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।”

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সমালোচনার মুখে টিকটক লাইভে তরুণীর মৃত্যু, ঘিরে চাঞ্চল্য

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: জামায়াত আমির

আপডেটের সময়: ১২:২৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশে ধর্ষণ, হত্যা ও বিভিন্ন ধরনের অপরাধ বেড়েছে। সামগ্রিক পরিস্থিতিতে জনগণ সরকারের কর্মকাণ্ডে হতাশ।

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অধিবেশনে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, ঝাড়খণ্ডে পুলিশের লাঠিচার্জ-জলকামান

ডা. শফিকুর রহমান বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয় বাদে অন্য সব মন্ত্রণালয়ের খোঁজ রাখেন। অথচ তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিনিয়ত অবনতি হচ্ছে। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নেই। প্রতিনিয়ত নানা অপরাধের ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”

আরও পড়ুনঃ  রাঙামাটিতে অসুস্থ নারীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ ১৯৪৭ ও ১৯৭১ সালে বিপুল প্রত্যাশা নিয়ে স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা জনগণের সেই প্রত্যাশাকে বারবার ভঙ্গ করেছেন।”

সংস্কার ও গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “দেশের মানুষ পরিবর্তনের প্রত্যাশা নিয়ে গণভোটে অংশ নিয়েছিল। জনগণ দুটি বিষয়ে মতামত দিলেও একটি বিষয়ে মূল্যায়ন হয়েছে, অন্যটি উপেক্ষিত রয়ে গেছে। অতীতের শাসনব্যবস্থার যে ধারাবাহিকতা স্বৈরতান্ত্রিক প্রবণতা সৃষ্টি করেছে, জনগণ তার পরিবর্তন চেয়েছিল।”

আরও পড়ুনঃ  এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ