ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:০০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৭ সময় দেখুন

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহরে ১৮টি যানবাহন ও পাঁচটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, বুধবার মধ্যরাতের কিছু আগে ফুজাইরাহ আমিরাতের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ইউরোপে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলার হুঁশিয়ারি দিল ইরান

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে ট্রাক দুটি সড়ক থেকে ছিটকে গিয়ে যানজটের কারণে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়। একপর্যায়ে একটি ট্রাকে আগুন ধরে যায়। পরে সেই আগুন দ্রুত আশপাশের কয়েকটি যানবাহনে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, ব্যাহত ২.৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার পর পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবা ও বিশেষায়িত দলগুলো কাজ করছে। আহতদের মধ্যে ১৫ জন চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকি ১৫ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ  স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে খাজার দাবিতে প্রশ্ন তুললেন বয়কট

পুলিশ জানিয়েছে, নিহত ১৪ জনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের পাশাপাশি কয়েকজন বিদেশিও রয়েছেন। তাঁদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিক রয়েছেন।

সূত্র: আল জাজিরা

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

আপডেটের সময়: ১২:০০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহরে ১৮টি যানবাহন ও পাঁচটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, বুধবার মধ্যরাতের কিছু আগে ফুজাইরাহ আমিরাতের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ   ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানের কেবিনে বিলাসিতার নতুন দিগন্ত খুলছে সিঙ্গাপুর এয়ারলাইনস

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে ট্রাক দুটি সড়ক থেকে ছিটকে গিয়ে যানজটের কারণে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়। একপর্যায়ে একটি ট্রাকে আগুন ধরে যায়। পরে সেই আগুন দ্রুত আশপাশের কয়েকটি যানবাহনে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিতে নতুন দায়িত্ব পেলেন বুলবুল

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার পর পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবা ও বিশেষায়িত দলগুলো কাজ করছে। আহতদের মধ্যে ১৫ জন চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকি ১৫ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬ দেশে ভ্রমণে যুক্তরাষ্ট্রের কড়া সতর্কতা