ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আর্টিলারি রেজিমেন্টের সুবর্ণজয়ন্তী উদযাপন, আধুনিকায়নে গুরুত্ব দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২৪ সময় দেখুন

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার ও স্কুলে শুরু হয়েছে তিন দিনব্যাপী নানা আয়োজন। এর মধ্যে রয়েছে আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলন, ষষ্ঠ পুনর্মিলনী, ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন।

গত ৩ নভেম্বর শুরু হওয়া এসব আয়োজন চলবে ৫ নভেম্বর পর্যন্ত।

আরও পড়ুনঃ  তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ডাচেস অব এডিনবরা

এ উপলক্ষে বুধবার (৪ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর যুদ্ধব্যবস্থায় গুরুত্ব

সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে প্রতিরক্ষা উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে আর্টিলারি রেজিমেন্টের অবদান, গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরেন।

আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর যুদ্ধব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে গবেষণা, নিজস্ব কৌশল উদ্ভাবন, উন্নত প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিকায়নের ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুনঃ  শেরেবাংলা নগরে রাতের চাঞ্চল্য, জাদুঘরের সামনে কী ঘটল

জাতীয় স্বার্থ ও সেনাসদস্যদের কল্যাণে জোর

প্রতিরক্ষা উপদেষ্টা বর্তমান সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

তিনি সততা ও শৃঙ্খলার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন, অস্ত্র ও সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণ, নেতৃত্বের বিকাশ এবং সেনাসদস্যদের কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

আরও পড়ুনঃ  দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে অনেক সমবায় সমিতি: রাষ্ট্রপতি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; কর্নেল কমান্ড্যান্ট ও মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ; জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়াসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া আর্টিলারি রেজিমেন্টে কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য, তাদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আর্টিলারি রেজিমেন্টের সুবর্ণজয়ন্তী উদযাপন, আধুনিকায়নে গুরুত্ব দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা

আপডেটের সময়: ০৮:৩৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার ও স্কুলে শুরু হয়েছে তিন দিনব্যাপী নানা আয়োজন। এর মধ্যে রয়েছে আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলন, ষষ্ঠ পুনর্মিলনী, ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন।

গত ৩ নভেম্বর শুরু হওয়া এসব আয়োজন চলবে ৫ নভেম্বর পর্যন্ত।

আরও পড়ুনঃ  বিজয় দিবস উদযাপনে জাতীয় কর্মসূচি চূড়ান্ত, থাকছে কুচকাওয়াজ ও তিন দিনের বিজয়মেলা

এ উপলক্ষে বুধবার (৪ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর যুদ্ধব্যবস্থায় গুরুত্ব

সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে প্রতিরক্ষা উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে আর্টিলারি রেজিমেন্টের অবদান, গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরেন।

আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর যুদ্ধব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে গবেষণা, নিজস্ব কৌশল উদ্ভাবন, উন্নত প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিকায়নের ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ বাগেরহাটে, উন্নয়ন ও সমস্যা সমাধানের আশায় জেলাবাসী

জাতীয় স্বার্থ ও সেনাসদস্যদের কল্যাণে জোর

প্রতিরক্ষা উপদেষ্টা বর্তমান সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

তিনি সততা ও শৃঙ্খলার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন, অস্ত্র ও সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণ, নেতৃত্বের বিকাশ এবং সেনাসদস্যদের কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

আরও পড়ুনঃ  পুলিশ হেডকোয়ার্টারস থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা, প্রার্থীদের জন্য বড় আপডেট