ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন কারিনার গয়না বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ হার নতুন থানা-পৌরসভাসহ চার প্রস্তাবে সুপারিশ, নাকচ একটি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, এনজিওগ্রাম সম্পন্ন ঢাকার পরিচ্ছন্নতা ও সবুজায়নে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী সমুদ্রের ৩৯২ মিটার গভীরে ২৭ কিলোমিটার টানেল বানাচ্ছে নরওয়ে ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল খুলনায় নারীর কাছ থেকে দুই বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার শিক্ষিকার বাসা থেকে চুরি, ২১ লাখ টাকার স্বর্ণ ও ৫ লাখ টাকা উদ্ধার ভোলায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আসাদুজ্জামান মারা গেছেন, ডিএমপির প্রসিকিউশন বিভাগের পরিদর্শক 

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৬৬ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক।  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আসাদুজ্জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যানসার আক্রান্ত ছিলেন। গত ৪ মার্চ থেকে থাইল্যান্ডে চিকিৎসা নিচ্ছিলেন।

মহানগর পুলিশ সূত্রে জানা যায়, মো. আসাদুজ্জামান ১৯৯৬ সালের ৭ জানুয়ারি বাংলাদেশ পুলিশে নিরস্ত্র উপ-পরিদর্শক (এসআই) হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ ডিএমপির প্রসিকিউশন বিভাগে কর্মরত ছিলেন।পেশাগত দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তিনি পিপিএম (বার) পদকে ভূষিত হন।

আরও পড়ুনঃ  সংরক্ষিত নারী আসন বাতিল করে সরাসরি নির্বাচনের প্রস্তাব স্পিকারের

তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানাধীন ছোট আজলদি গ্রামের (দারোগা বাড়ি) সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মকবুল হোসেন। শিক্ষাজীবনে তিনি ছিলেন মেধাবী। ১৯৮৭ সালে নাবান্দী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৯ সালে গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুনঃ  সরকারি হাসপাতালে বাড়ল চিকিৎসাসেবার সক্ষমতা, আট মাসে যুক্ত হলো ৩ হাজারের বেশি শয্যা

ব্যক্তিগত জীবনে তিনি শেখ সানজিদা চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন তিনি। তার বড় মেয়ে রংপুর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের পরীক্ষার্থী এবং ছেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়নরত।

আরও পড়ুনঃ  প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান বলেন, সহকর্মী আসাদুজ্জামান একজন অত্যন্ত বিনয়ী, নম্র ও পেশাদার পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি শুধু দায়িত্বশীল কর্মকর্তা হিসেবেই নয়, একজন অভিজ্ঞ আইনজ্ঞ হিসেবেও সহকর্মীদের নিয়মিত পরামর্শ দিতেন। তার মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ পরিবারের পক্ষ থেকে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন

আসাদুজ্জামান মারা গেছেন, ডিএমপির প্রসিকিউশন বিভাগের পরিদর্শক 

আপডেটের সময়: ০১:০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিবেদক।  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আসাদুজ্জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যানসার আক্রান্ত ছিলেন। গত ৪ মার্চ থেকে থাইল্যান্ডে চিকিৎসা নিচ্ছিলেন।

মহানগর পুলিশ সূত্রে জানা যায়, মো. আসাদুজ্জামান ১৯৯৬ সালের ৭ জানুয়ারি বাংলাদেশ পুলিশে নিরস্ত্র উপ-পরিদর্শক (এসআই) হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ ডিএমপির প্রসিকিউশন বিভাগে কর্মরত ছিলেন।পেশাগত দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তিনি পিপিএম (বার) পদকে ভূষিত হন।

আরও পড়ুনঃ   তুরস্কে মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানাধীন ছোট আজলদি গ্রামের (দারোগা বাড়ি) সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মকবুল হোসেন। শিক্ষাজীবনে তিনি ছিলেন মেধাবী। ১৯৮৭ সালে নাবান্দী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৯ সালে গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুনঃ  হাদি হত্যায় ভারতের সম্পৃক্ততার অভিযোগ জাবেরের

ব্যক্তিগত জীবনে তিনি শেখ সানজিদা চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন তিনি। তার বড় মেয়ে রংপুর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের পরীক্ষার্থী এবং ছেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়নরত।

আরও পড়ুনঃ  ১৯ দিন ধরে জ্বলছে ইনানির গ্যাসকূপের আগুন, নেভাতে প্রস্তুত বাপেক্স