অ্যাকাডেমিক পারফরম্যান্সভিত্তিক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং ইউনিভার্সিটি র্যাঙ্কিং বাই অ্যাকাডেমিক পারফরম্যান্স (URAP) ২০২৫–২৬-এ বাংলাদেশের মধ্যে আবারও শীর্ষস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
তুরস্কের মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি (METU)-এর ইউআরএপি রিসার্চ ল্যাবরেটরি প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে বিশ্বের ৩ হাজার ৭৭৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশের ২০টি বিশ্ববিদ্যালয়।
বৈশ্বিক অবস্থানে ঢাবি
প্রকাশিত তালিকা অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অবস্থান ৯৮৯তম, যা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ।
দেশীয় তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যার বৈশ্বিক অবস্থান ১ হাজার ৩১৯তম। তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), যার অবস্থান ১ হাজার ৩৮৮তম।
এরপর রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
যেসব সূচকে মূল্যায়ন
ইউআরএপি গবেষণা ও একাডেমিক কার্যক্রমের বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করে। মূল্যায়নের প্রধান সূচকগুলো হলো—
- গবেষণা নিবন্ধ (২১%)
- মোট একাডেমিক প্রকাশনা (১০%)
- গবেষণাকর্মের উদ্ধৃতি (Citation) (২১%)
- গবেষণার মান ও প্রভাব (১৮%)
- উদ্ধৃতির প্রভাব (১৫%)
- আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা (১৫%)
তালিকায় থাকা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়
র্যাঙ্কিংয়ে স্থান পাওয়া বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় হলো—
- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)
- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)
- ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)
- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
- ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (IUBAT)
- ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB)
- আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (AUST)
- আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC)
বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রম, প্রকাশনা, আন্তর্জাতিক সহযোগিতা এবং একাডেমিক প্রভাবের ভিত্তিতে প্রতিবছর এই আন্তর্জাতিক র্যাঙ্কিং প্রকাশ করা হয়।
প্রতিবেদকের নাম 


























