ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইনানীতে পাঁচতারকা হোটেল কর্মচারীর রহস্যজনক মৃত্যু, মাঠ থেকে মরদেহ উদ্ধার পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, নিহত ৭ পুলিশ; পাল্টা অভিযানে নিহত ৮ হামলাকারী পাবনায় সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুলশিক্ষিকাকে হত্যা, মরদেহ উদ্ধার টয়লেটের ট্যাংকি থেকে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলা: কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত নবম পে স্কেল নিয়ে নতুন ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী, দ্রুত আসছে প্রজ্ঞাপন অবসরের পর মেসিকে নিয়ে মুখ খুললেন বিশ্বকাপ ফাইনালের রেফারি বিশ্বকাপ ফাইনালের উত্তেজনার জেরে পাঁচজনের বিরুদ্ধে ফিফার অভিযোগ ডিএমপির তিন থানায় নতুন ওসি, বদলি ৬ পুলিশ পরিদর্শক সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা, হবিগঞ্জের ঘটনার অভিযোগ তদন্তের দাবি অসংক্রামক রোগ প্রতিরোধে পুষ্টিবিদদের ভূমিকা জোরদারের তাগিদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, দুই শিশুসহ নিহত ৭

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৩৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১৪ সময় দেখুন

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে একযোগে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরের কাছে একটি গ্রামে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি বাড়িতে আঘাত হানলে পাঁচ ও ১২ বছর বয়সী দুই শিশুকন্যাসহ ছয়জন নিহত হন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন ছাড়বে না ইসরায়েল, বড় সামরিক অভিযানের হুঁশিয়ারি

রাজধানী কিয়েভেও হামলায় একজন নিহত হয়েছেন। শহরের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, রাতভর হামলার ফলে তিনটি অনাবাসিক ভবনে আগুন ধরে যায়। পশ্চিমাঞ্চলীয় শহর লভিভেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের মেয়র আন্দ্রি সাদোভির ভাষ্য অনুযায়ী, সেখানে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুনঃ  ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগেও থামছে না ককরোচদের আন্দোলন, বহাল দুই দফা দাবি

এ ছাড়া ইউক্রেনের আরও কয়েকটি অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। বিবিসি ইউক্রেনের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র দেশটির পশ্চিমাঞ্চল পর্যন্ত পৌঁছেছে। পরিস্থিতির প্রেক্ষিতে প্রতিবেশী পোল্যান্ড সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের সামরিক বিমান মোতায়েন করেছে বলে দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে।

অন্যদিকে, রাশিয়ার পেনজা শহরের একটি গুদামেও রাতের বেলায় হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক গভর্নর ওলেগ মেলনিচেঙ্কো জানিয়েছেন, ওয়াইল্ডবেরিজ প্রতিষ্ঠানের একটি গুদামে হামলায় অন্তত একজন আহত হয়েছেন। সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন স্থাপনা ইউক্রেনের হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ইরান-সৌদি উত্তেজনা প্রশমনে নেপথ্যে পাকিস্তানের সেনাপ্রধান? আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বেসামরিক মানুষের জীবন রক্ষায় ইউক্রেনের জন্য পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ অত্যন্ত জরুরি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইনানীতে পাঁচতারকা হোটেল কর্মচারীর রহস্যজনক মৃত্যু, মাঠ থেকে মরদেহ উদ্ধার

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, দুই শিশুসহ নিহত ৭

আপডেটের সময়: ০১:৩৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে একযোগে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরের কাছে একটি গ্রামে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি বাড়িতে আঘাত হানলে পাঁচ ও ১২ বছর বয়সী দুই শিশুকন্যাসহ ছয়জন নিহত হন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  গাজায় হামাসের ড্রোন ইউনিটের শীর্ষ কমান্ডার নিহতের দাবি ইসরায়েলের

রাজধানী কিয়েভেও হামলায় একজন নিহত হয়েছেন। শহরের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, রাতভর হামলার ফলে তিনটি অনাবাসিক ভবনে আগুন ধরে যায়। পশ্চিমাঞ্চলীয় শহর লভিভেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের মেয়র আন্দ্রি সাদোভির ভাষ্য অনুযায়ী, সেখানে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত, তবে কূটনীতিতে বাধার অভিযোগ ইরানের

এ ছাড়া ইউক্রেনের আরও কয়েকটি অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। বিবিসি ইউক্রেনের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র দেশটির পশ্চিমাঞ্চল পর্যন্ত পৌঁছেছে। পরিস্থিতির প্রেক্ষিতে প্রতিবেশী পোল্যান্ড সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের সামরিক বিমান মোতায়েন করেছে বলে দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে।

অন্যদিকে, রাশিয়ার পেনজা শহরের একটি গুদামেও রাতের বেলায় হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক গভর্নর ওলেগ মেলনিচেঙ্কো জানিয়েছেন, ওয়াইল্ডবেরিজ প্রতিষ্ঠানের একটি গুদামে হামলায় অন্তত একজন আহত হয়েছেন। সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন স্থাপনা ইউক্রেনের হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  পদত্যাগের পর সংসদে উষ্ণ অভ্যর্থনা পেলেন ধর্মেন্দ্র প্রধান, বিজেপি এমপিদের স্লোগান