ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন ৩৯ বছর বয়সী কামাল উদ্দিন, তার স্ত্রী আরজু (৩৮) এবং তাদের ছয় বছর বয়সী মেয়ে আলিসিয়া।
শুক্রবার (২৬ জুন) রাতে রোমের পশ্চিমাঞ্চলের পিনেতা সাচেত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি আবাসিক ফ্ল্যাটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
এ ঘটনায় গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গেছেন দম্পতির ১৮ বছর বয়সী ছেলে অনিয়ন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।
নিহত কামাল উদ্দিনের গ্রামের বাড়ি নোয়াখালীর বসুরহাটে। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তানদের নিয়ে ইতালিতে বসবাস করছিলেন।
ঘটনার পর হত্যাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে ইতালীয় পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, হামলাকারী পরিবারের পরিচিত কেউ হতে পারে। কারণ, ফ্ল্যাটের দরজা ভেঙে প্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি।
প্রতিবেদকের নাম 




















