দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৭ এপ্রিল ২০২৬
দেশে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা আরও সহজলভ্য করতে নতুন শুল্ক কাঠামো অনুমোদন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সোমবার (২৭ এপ্রিল) বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নতুন ট্যারিফ পরিকল্পনার তথ্য জানানো হয়।
‘এক দেশ, এক রেট’ নীতিমালার আওতায় ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইডথের আনুপাতিক সমন্বয়ের ভিত্তিতে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী—
- ৩০ এমবিপিএস গতির ইন্টারনেটের সর্বোচ্চ মাসিক মূল্য ৫০০ টাকা
- ১০০ এমবিপিএসের জন্য ১০০০ টাকা
- ২৫০ এমবিপিএস প্যাকেজের জন্য ৩০০০ টাকা
এছাড়া, সেবার মান নিশ্চিত করার শর্তে নির্দিষ্ট অপারেটরকে ৩০ এমবিপিএস থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন প্যাকেজ পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
বিটিআরসি জানিয়েছে, এসব সংযোগে সর্বোচ্চ শেয়ারড কন্টেনশন রেশিও হবে ১:৮, যা গ্রাহকদের জন্য তুলনামূলক স্থিতিশীল ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করবে।
নতুন এই উদ্যোগের ফলে সারা দেশে সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদকের নাম 






















