ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইয়াবাসহ পালানোর সময় দুর্ঘটনা: চিকিৎসাধীন দ্বিতীয় যুবকেরও মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের তল্লাশি চৌকি এড়িয়ে পালানোর সময় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া আরিফ আবদুল্লাহ (২৫) মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৮টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে, গত ১৭ জুন একই দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী শহীদ (৩২) হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহত দুজনই কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বাসিন্দা।

আরও পড়ুনঃ  বই পড়ে পুরস্কার পেল ৪৬ স্কুলের ৩২৬৯ শিক্ষার্থী

পুলিশ জানায়, ১৭ জুন দুপুরে বাঁশখালীর দক্ষিণ পুঁইছড়ি এলাকায় তল্লাশি চৌকিতে দায়িত্ব পালনকালে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। তবে আরোহীরা সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন। পুলিশের দাবি, পালানোর সময় তারা একটি কমলা রঙের ব্যাগ ফেলে যান, যাতে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বাড়ির পেছনে ১১ প্যাকেট, গৃহবধূ হত্যার ঘটনায় ভাড়াটিয়া আটক

পরে প্রায় ১১ কিলোমিটার দূরে শীলকূপ ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় একটি গতিরোধকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে শহীদ সেদিনই মারা যান এবং আরিফ দীর্ঘ আট দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মারা যান।

আরও পড়ুনঃ  জিৎকে দলে নিতে চায় বিজেপি, প্রস্তাবের বিষয়ে যা বললেন অভিনেতা

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং দুর্ঘটনা সংক্রান্ত আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে। ঘটনাটিকে ঘিরে স্থানীয়ভাবে বিভিন্ন প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইয়াবাসহ পালানোর সময় দুর্ঘটনা: চিকিৎসাধীন দ্বিতীয় যুবকেরও মৃত্যু

আপডেটের সময়: ১২:৫২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের তল্লাশি চৌকি এড়িয়ে পালানোর সময় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া আরিফ আবদুল্লাহ (২৫) মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৮টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে, গত ১৭ জুন একই দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী শহীদ (৩২) হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহত দুজনই কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বাসিন্দা।

আরও পড়ুনঃ  আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল