ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে শিল্প কারখানায় জ্বালানি সংকট কমতে শুরু করবে: মাহদী আমিন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু আগের মতো গ্যাস-বিদ্যুৎ পাবে কারখানা, প্রধানমন্ত্রীর আশ্বাস ডিএনএ পরীক্ষায় মিলল চমকপ্রদ সত্য, দুই বন্ধু আসলে আপন দুই বোন দেশে ফিরেই আওয়ামী লীগকে বাঁধনের কড়া বার্তা, ‘ভবিষ্যতে যেন লজ্জিত হতে না হয়’ ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ, ৮ দিন পর দাফন হলো শুভর গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি অতীত ভুলে আমিরাতের সঙ্গে নতুন শুরুর ঘোষণা ইরানের চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশ, সর্বোচ্চ গোলদাতা রিমন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরানি সামরিক বিমানকে গোপনে সহায়তার অভিযোগে পাকিস্তানকে ঘিরে আলোচনা

যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক উত্তেজনার সময় পাকিস্তান নীরবে ইরানি সামরিক বিমানকে সহায়তা দিয়েছে—এমন দাবি উঠে এসেছে মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে। তবে অভিযোগটি সরাসরি অস্বীকার করেছে ইসলামাবাদ।

মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সংঘাতের এক পর্যায়ে ইরান নিজেদের কিছু গুরুত্বপূর্ণ বিমান নিরাপদ রাখতে পাকিস্তানের নূর খান বিমানঘাঁটিতে সরিয়ে নেয়। অভিযোগ রয়েছে, এসব বিমানের মধ্যে নজরদারির কাজে ব্যবহৃত একটি সামরিক রিকনেসান্স বিমানও ছিল।

আরও পড়ুনঃ  ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, চলছে বাকিদের সন্ধান

প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য মার্কিন হামলা থেকে কৌশলগত সম্পদ রক্ষার লক্ষ্যেই ইরান এ ধরনের পদক্ষেপ নেয়। শুধু পাকিস্তান নয়, আফগানিস্তানেও একটি বেসামরিক বিমান সরিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে।

আফগানিস্তানের একটি সূত্র দাবি করেছে, সংঘাত শুরুর আগে ইরানের একটি বিমান কাবুলে পৌঁছায় এবং আকাশপথ বন্ধ হয়ে যাওয়ার কারণে সেখানে আটকে পড়ে। পরে সেটিকে হেরাত বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ রুশ নিহত, আহত ১৫ লাখ: যুক্তরাজ্যের সেনাপ্রধান

তবে পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার বক্তব্য, নূর খান বিমানঘাঁটি ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় সেখানে গোপনে এমন কার্যক্রম চালানো সম্ভব নয়।

একইভাবে তালেবান প্রশাসনের পক্ষ থেকেও আফগানিস্তানে ইরানি বিমানকে আশ্রয় দেওয়ার খবর অস্বীকার করা হয়েছে।

আরও পড়ুনঃ  মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ৫ হাজার ডলারের প্রতিশ্রুতি—রাজনৈতিক আতঙ্কের ইঙ্গিত?

বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানকে একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে কঠিন কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

এদিকে ইরানের সাম্প্রতিক যুদ্ধবিরতি প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও হরমুজ প্রণালীর বিষয়ে কিছু শর্ত দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

ইরানি সামরিক বিমানকে গোপনে সহায়তার অভিযোগে পাকিস্তানকে ঘিরে আলোচনা

আপডেটের সময়: ০৩:৫৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক উত্তেজনার সময় পাকিস্তান নীরবে ইরানি সামরিক বিমানকে সহায়তা দিয়েছে—এমন দাবি উঠে এসেছে মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে। তবে অভিযোগটি সরাসরি অস্বীকার করেছে ইসলামাবাদ।

মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সংঘাতের এক পর্যায়ে ইরান নিজেদের কিছু গুরুত্বপূর্ণ বিমান নিরাপদ রাখতে পাকিস্তানের নূর খান বিমানঘাঁটিতে সরিয়ে নেয়। অভিযোগ রয়েছে, এসব বিমানের মধ্যে নজরদারির কাজে ব্যবহৃত একটি সামরিক রিকনেসান্স বিমানও ছিল।

আরও পড়ুনঃ  ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, চলছে বাকিদের সন্ধান

প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য মার্কিন হামলা থেকে কৌশলগত সম্পদ রক্ষার লক্ষ্যেই ইরান এ ধরনের পদক্ষেপ নেয়। শুধু পাকিস্তান নয়, আফগানিস্তানেও একটি বেসামরিক বিমান সরিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে।

আফগানিস্তানের একটি সূত্র দাবি করেছে, সংঘাত শুরুর আগে ইরানের একটি বিমান কাবুলে পৌঁছায় এবং আকাশপথ বন্ধ হয়ে যাওয়ার কারণে সেখানে আটকে পড়ে। পরে সেটিকে হেরাত বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  শাহেদ-১৩৬ নকল করে যুক্তরাষ্ট্র ‘লুকাস’ ড্রোন তৈরি করেছে: আইআরজিসি