ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ ৭ জন নিহত মৌলভীবাজারে ট্রেনের হুক ছিঁড়ে ৭ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ গয়না ছাড়াও যেসব কাজে গুরুত্বপূর্ণ স্বর্ণ বাগেরহাট কারাগারে খাবার আটকে হাজতির মৃত্যু পাসপোর্টে বাবার পরিচয় বদলে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, বিমানবন্দরে আটক ৪ মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১ নওগাঁয় নারীসহ আটক গাড়িচালককে কারাগারে পাঠালেন আদালত বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার নো-মেকআপ লুকে সামাজিক মাধ্যমে আলোচনায় নুসরাত ফারিয়া
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত পাইলটকে ‘বীর’ বললেন মোদি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৩৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২৫ সময় দেখুন

মাঝ আকাশে বড় ধরনের দুর্ঘটনা এড়িয়ে শতাধিক যাত্রীর প্রাণ রক্ষায় ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সাহসিকতার প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুরুতর আহত অবস্থায়ও পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় তাকে ‘বীর’ বলে উল্লেখ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মোদি বলেন, চরম বিপদের মুখে গুরুতর আহত হয়েও ক্যাপ্টেন মাচ্ছার অন্যদের জীবন রক্ষায় সাহস ও দৃঢ়তা দেখিয়েছেন। তার সাহসিকতা শত শত জীবন রক্ষা এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সহায়তা করেছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের কথা জানালেন চিফ হুইপ

প্রধানমন্ত্রী মাচ্ছারের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তার স্ত্রী ও বাবা-মায়ের সঙ্গে কথা বলে তার সাহসিকতার প্রশংসা করেছেন বলেও জানা গেছে। মাচ্ছারের পরিবারের পাশে ভারতীয় মিশনগুলো রয়েছে বলে আশ্বাস দেন তিনি।

মাঝ আকাশে সহ-পাইলটের হামলা

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ১৭০ জনের বেশি যাত্রী নিয়ে উড্ডয়ন করা ফ্লাইদুবাইয়ের একটি বোয়িং ৭৩৭ বিমানে এ ঘটনা ঘটে। বিমানটি প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় ক্রুজিং অবস্থায় থাকাকালে সহ-পাইলট সেটি বিধ্বস্ত করার চেষ্টা করেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এ সময় বাধা দিতে গেলে সহ-পাইলট ক্যাপ্টেন মাচ্ছারকে একাধিকবার ছুরিকাঘাত করেন। গুরুতর আহত হলেও মাচ্ছার হামলা প্রতিরোধ করেন এবং ককপিটের দরজা খুলতে সক্ষম হন। পরে কয়েকজন যাত্রী ককপিটে গিয়ে হামলাকারীকে নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুনঃ  ২২ অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কতা

এরপর বিমানে থাকা দুজন রিলিফ পাইলট ককপিটের নিয়ন্ত্রণ নেন এবং বিমানটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করান।

বিমানটি নিরাপদে অবতরণের পর এক যাত্রী, যিনি পেশায় ডেন্টিস্ট, আহত ক্যাপ্টেনকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে ক্যাপ্টেন ও সহ-পাইলটকে হাসপাতালে নেওয়া হয়। যাত্রীদেরও বিমানবন্দর টার্মিনালে প্রয়োজনীয় সেবা দেওয়া হয়। পরে তারা নিরাপদে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছান।

আরও পড়ুনঃ  শাশুড়ির সামনে চড় খেয়ে বাবাকে ছুরিকাঘাত, দুই দিন পর ছেলের আত্মসমর্পণ

দীর্ঘ উড্ডয়ন অভিজ্ঞতা

ভারতীয় নাগরিক ক্যাপ্টেন স্মিত মাচ্ছার গত চার বছর ধরে ফ্লাইদুবাইয়ে কাজ করছেন। এর আগে তিনি ১০ বছর স্পাইসজেটে দায়িত্ব পালন করেন।

বোয়িং ৭৩৭ উড়োজাহাজে তার ১৩ বছরের বেশি বাণিজ্যিক বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। পেশাগত জীবনে ৯ হাজার ৭৫০ ঘণ্টার বেশি বিমান চালিয়েছেন তিনি এবং লাইন ট্রেনিং ক্যাপ্টেন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও মাচ্ছারের সাহসিকতার প্রশংসা করেছেন। তিনি বলেন, চরম বিপদের মধ্যেও মাচ্ছারের বিচক্ষণতা শত শত জীবন রক্ষা এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সহায়তা করেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত পাইলটকে ‘বীর’ বললেন মোদি

আপডেটের সময়: ১২:৩৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

মাঝ আকাশে বড় ধরনের দুর্ঘটনা এড়িয়ে শতাধিক যাত্রীর প্রাণ রক্ষায় ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সাহসিকতার প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুরুতর আহত অবস্থায়ও পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় তাকে ‘বীর’ বলে উল্লেখ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মোদি বলেন, চরম বিপদের মুখে গুরুতর আহত হয়েও ক্যাপ্টেন মাচ্ছার অন্যদের জীবন রক্ষায় সাহস ও দৃঢ়তা দেখিয়েছেন। তার সাহসিকতা শত শত জীবন রক্ষা এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সহায়তা করেছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  পারমাণবিক অস্ত্র থাকলে হরমুজে ইরানকে ঠেকানো কঠিন হতো: রুবিও

প্রধানমন্ত্রী মাচ্ছারের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তার স্ত্রী ও বাবা-মায়ের সঙ্গে কথা বলে তার সাহসিকতার প্রশংসা করেছেন বলেও জানা গেছে। মাচ্ছারের পরিবারের পাশে ভারতীয় মিশনগুলো রয়েছে বলে আশ্বাস দেন তিনি।

মাঝ আকাশে সহ-পাইলটের হামলা

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ১৭০ জনের বেশি যাত্রী নিয়ে উড্ডয়ন করা ফ্লাইদুবাইয়ের একটি বোয়িং ৭৩৭ বিমানে এ ঘটনা ঘটে। বিমানটি প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় ক্রুজিং অবস্থায় থাকাকালে সহ-পাইলট সেটি বিধ্বস্ত করার চেষ্টা করেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এ সময় বাধা দিতে গেলে সহ-পাইলট ক্যাপ্টেন মাচ্ছারকে একাধিকবার ছুরিকাঘাত করেন। গুরুতর আহত হলেও মাচ্ছার হামলা প্রতিরোধ করেন এবং ককপিটের দরজা খুলতে সক্ষম হন। পরে কয়েকজন যাত্রী ককপিটে গিয়ে হামলাকারীকে নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুনঃ  ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে বিরোধ, ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা

এরপর বিমানে থাকা দুজন রিলিফ পাইলট ককপিটের নিয়ন্ত্রণ নেন এবং বিমানটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করান।

বিমানটি নিরাপদে অবতরণের পর এক যাত্রী, যিনি পেশায় ডেন্টিস্ট, আহত ক্যাপ্টেনকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে ক্যাপ্টেন ও সহ-পাইলটকে হাসপাতালে নেওয়া হয়। যাত্রীদেরও বিমানবন্দর টার্মিনালে প্রয়োজনীয় সেবা দেওয়া হয়। পরে তারা নিরাপদে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছান।

আরও পড়ুনঃ  ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদনশীলতা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর