চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপাচার্যকে স্বপদে বহাল রাখার দাবিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ক্যাম্পাসে মিছিল করেন তারা।
শিক্ষার্থীদের মিছিলটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের দফতরে তালা দেন।
এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়।
অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ হওয়ার আগেই তাকে পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
প্রতিবেদকের নাম 

























