ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এনআইডি তথ্য ফাঁসের অভিযোগে তদন্তে গতি, সংশ্লিষ্ট দপ্তরের নথি চাইল দুদক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২৬ সময় দেখুন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত ব্যক্তিগত তথ্য ফাঁস ও অবৈধভাবে বিক্রির অভিযোগে অনুসন্ধান আরও জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে প্রয়োজনীয় নথি ও তথ্য চেয়েছে সংস্থাটি।

দুদকের সূত্রে জানা গেছে, দেশের প্রায় ১১ কোটি নাগরিকের এনআইডি তথ্য অনিয়মের মাধ্যমে ব্যবহার ও বাণিজ্যিকভাবে বিক্রির অভিযোগের বিভিন্ন দিক যাচাই করা হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় তথ্য দ্রুত সরবরাহের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  টানা ব্যর্থতার প্রভাব, ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলের মানুষ

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনে অভিযোগ করা হয়, জাতীয় তথ্যভাণ্ডারে সংরক্ষিত নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করে বড় ধরনের আর্থিক লেনদেন হয়েছে।

আরও পড়ুনঃ  ১৮ বছরেও মেলেনি ফ্ল্যাট, ডোম-ইনোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নিঃস্ব শতাধিক পরিবার

ওই প্রতিবেদন প্রকাশের পর একই বছরের ৯ অক্টোবর ঢাকার কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মোট ১৯ জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, এনআইডি তথ্য ব্যবহার করে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে ব্যবসায়িক সুবিধা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হয়েছে।

আরও পড়ুনঃ  জীবননগরে নকল হারপিক তৈরির অভিযোগে কারখানাকে লাখ টাকা জরিমানা

মামলার তদন্ত চলাকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাবেক পরিচালক এম. বরকতউল্লাহ এবং আইসিটি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন. এম. জিয়াউল আলমকে গ্রেপ্তার করা হয়।

বর্তমানে দুদক তথ্য-প্রমাণ সংগ্রহ, সংশ্লিষ্ট নথি যাচাই এবং অভিযোগের সত্যতা নিরূপণে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

এনআইডি তথ্য ফাঁসের অভিযোগে তদন্তে গতি, সংশ্লিষ্ট দপ্তরের নথি চাইল দুদক

আপডেটের সময়: ০৮:৪০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত ব্যক্তিগত তথ্য ফাঁস ও অবৈধভাবে বিক্রির অভিযোগে অনুসন্ধান আরও জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে প্রয়োজনীয় নথি ও তথ্য চেয়েছে সংস্থাটি।

দুদকের সূত্রে জানা গেছে, দেশের প্রায় ১১ কোটি নাগরিকের এনআইডি তথ্য অনিয়মের মাধ্যমে ব্যবহার ও বাণিজ্যিকভাবে বিক্রির অভিযোগের বিভিন্ন দিক যাচাই করা হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় তথ্য দ্রুত সরবরাহের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনে অভিযোগ করা হয়, জাতীয় তথ্যভাণ্ডারে সংরক্ষিত নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করে বড় ধরনের আর্থিক লেনদেন হয়েছে।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়ায় প্রথম অনুশীলনেই স্বস্তির বার্তা দিলেন তাইজুল