ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভারত থেকে এলো ১৮ রেলকোচের প্রথম চালান, পরীক্ষা হবে সৈয়দপুরে চীনের সহায়তায় আধুনিকায়ন হবে ৮ কারিগরি প্রতিষ্ঠান, গড়ে উঠবে যৌথ বিশ্ববিদ্যালয় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটরের সহযোগী নিহত, আহত ১ শিশু হাসপাতালে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ স্বাভাবিক সময়েই চলবে ব্যাংক লেনদেন, এরপর টানা ৫ দিন বন্ধ জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্ণ আজ মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী, শুনলেন পথচারীদের কথা হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৮৯ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা বা উঁকি দেওয়ার গুঞ্জন হাস্যকর: বিমানমন্ত্রী আগামী দুই বছরে স্বর্ণের দামে নতুন রেকর্ডের সম্ভাবনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কক্সবাজারের রিসোর্টে আগুনে , তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। তাঁদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল আহাদ সরদারের পরিবারের ছয়জন রয়েছেন। এ ঘটনায় অন্তত নয়জন আহত হয়েছেন। পাশাপাশি কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। আগুনে রিসোর্টটি প্রায় পুরোপুরি পুড়ে গেছে।

আরও পড়ুনঃ  আগামী দুই বছরে স্বর্ণের দামে নতুন রেকর্ডের সম্ভাবনা

অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে মালিহা, মিলা, সাবরিন ও শিশু ফাইজান আহমেদের নাম জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিজ তেহামী, যিনি জাইফ নামে পরিচিত, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাবিলা, মালিহা ও আলভী পরস্পরের কাজিন। এ ছাড়া ফারিহা কবির নাফিজের বড় বোন এবং ফাইজান তাঁর ভাগ্নে।

আরও পড়ুনঃ  বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, রিসোর্টটিতে আব্দুল আহাদ সরদারের পরিবারের নয়জন সদস্য ছিলেন। তাঁদের মধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার শনিবার বেলা ১১টার দিকে জানান, রিসোর্টটিতে ২৭ জন প্রবেশ করেছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে নয়জন রিসোর্টের বাইরে ছিলেন।

আরও পড়ুনঃ  ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্রে আইআরজিসি জড়িত, দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, হতাহত ব্যক্তিরা সবাই পর্যটক। প্রাথমিকভাবে রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভারত থেকে এলো ১৮ রেলকোচের প্রথম চালান, পরীক্ষা হবে সৈয়দপুরে

কক্সবাজারের রিসোর্টে আগুনে , তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

আপডেটের সময়: ০৪:২৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। তাঁদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল আহাদ সরদারের পরিবারের ছয়জন রয়েছেন। এ ঘটনায় অন্তত নয়জন আহত হয়েছেন। পাশাপাশি কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। আগুনে রিসোর্টটি প্রায় পুরোপুরি পুড়ে গেছে।

আরও পড়ুনঃ  ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্রে আইআরজিসি জড়িত, দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে মালিহা, মিলা, সাবরিন ও শিশু ফাইজান আহমেদের নাম জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিজ তেহামী, যিনি জাইফ নামে পরিচিত, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাবিলা, মালিহা ও আলভী পরস্পরের কাজিন। এ ছাড়া ফারিহা কবির নাফিজের বড় বোন এবং ফাইজান তাঁর ভাগ্নে।

আরও পড়ুনঃ  হাসিনার দুপুরের খাবারে খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, রিসোর্টটিতে আব্দুল আহাদ সরদারের পরিবারের নয়জন সদস্য ছিলেন। তাঁদের মধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার শনিবার বেলা ১১টার দিকে জানান, রিসোর্টটিতে ২৭ জন প্রবেশ করেছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে নয়জন রিসোর্টের বাইরে ছিলেন।

আরও পড়ুনঃ  ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গাপূজার শুভেচ্ছায় সম্প্রীতির বার্তা প্রধানমন্ত্রীর