ঢাকা ১১:০২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কারখানায় অস্থিরতার প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারে, কর্মসংস্থান নিয়ে শঙ্কায় শ্রমিক নেতারা

পোশাকশিল্পে ভাঙচুর, সহিংসতা ও উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনায় বাংলাদেশের তৈরি পোশাক খাত থেকে বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার। তাঁর দাবি, ক্রেতারা বাংলাদেশ ছেড়ে ভারতসহ বিভিন্ন দেশে চলে যাচ্ছেন। এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের অর্থনীতির পাশাপাশি দীর্ঘমেয়াদে কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে পড়বেন পোশাকশ্রমিকরা।

সোমবার (২ নভেম্বর) সকালে শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শ্রমিক নেতা নাজমা আক্তার।

আরও পড়ুনঃ  পদ্মাতীরে স্পিডবোটে এসে গুলিবর্ষণ, এসএসসি পরীক্ষার্থীসহ আহত ৩

তিনি বলেন, শ্রমিক আন্দোলনের নামে বিভিন্ন স্থানে বহিরাগত এবং বিভিন্নভাবে বঞ্চিত ও সমস্যাগ্রস্ত ব্যক্তিরা জড়ো হয়ে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। কোথাও কারখানা বন্ধ থাকা কিংবা বেতন না পাওয়ার অজুহাতে কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শ্রমিকদের শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায়ের আহ্বান জানিয়ে নাজমা আক্তার বলেন, নিজেদের জীবিকা ও কর্মক্ষেত্র রক্ষার স্বার্থেই শ্রমিকদের দায়িত্বশীল আচরণ করতে হবে। অযথা সংঘাতে না জড়িয়ে ন্যায্য দাবিগুলো লিখিতভাবে অথবা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে হবে।

আরও পড়ুনঃ  তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, ২ কিলোমিটারজুড়ে যানজট

পোশাকশিল্পে চলমান অস্থিরতার অর্থনৈতিক প্রভাব তুলে ধরে তিনি আরও বলেন, কারখানায় ভাঙচুর ও উৎপাদন বন্ধের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশি ক্রেতারা অন্য দেশে চলে গেলে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন এ শিল্পের শ্রমিকরাই। তাদের কর্মসংস্থান সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হবে।

মালিকপক্ষের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়েও বক্তব্য দেন এই শ্রমিক নেতা। তিনি বলেন, পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিকেরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এমন পরিস্থিতিতে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  দীর্ঘ বিরতির পর খুলছে সেন্টমার্টিন, পর্যটক বাড়লেও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা আনোয়ার হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক নেতা বাবুল আখতার, নাজমা আক্তার, মোছা. সুলতানা বেগম, লাভলী ইয়াসমিন, খালিকুজ্জামান লিপু, সোহেল রানাসহ অন্য শ্রমিক নেতারা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কারখানায় অস্থিরতার প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারে, কর্মসংস্থান নিয়ে শঙ্কায় শ্রমিক নেতারা

আপডেটের সময়: ০১:২০:০১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

পোশাকশিল্পে ভাঙচুর, সহিংসতা ও উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনায় বাংলাদেশের তৈরি পোশাক খাত থেকে বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার। তাঁর দাবি, ক্রেতারা বাংলাদেশ ছেড়ে ভারতসহ বিভিন্ন দেশে চলে যাচ্ছেন। এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের অর্থনীতির পাশাপাশি দীর্ঘমেয়াদে কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে পড়বেন পোশাকশ্রমিকরা।

সোমবার (২ নভেম্বর) সকালে শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শ্রমিক নেতা নাজমা আক্তার।

আরও পড়ুনঃ  কর্ণফুলী নদীর পাড়ে চলছে বড় নির্মাণকাজ, স্থানীয়রা উদ্বিগ্ন

তিনি বলেন, শ্রমিক আন্দোলনের নামে বিভিন্ন স্থানে বহিরাগত এবং বিভিন্নভাবে বঞ্চিত ও সমস্যাগ্রস্ত ব্যক্তিরা জড়ো হয়ে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। কোথাও কারখানা বন্ধ থাকা কিংবা বেতন না পাওয়ার অজুহাতে কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শ্রমিকদের শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায়ের আহ্বান জানিয়ে নাজমা আক্তার বলেন, নিজেদের জীবিকা ও কর্মক্ষেত্র রক্ষার স্বার্থেই শ্রমিকদের দায়িত্বশীল আচরণ করতে হবে। অযথা সংঘাতে না জড়িয়ে ন্যায্য দাবিগুলো লিখিতভাবে অথবা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে হবে।

আরও পড়ুনঃ  গাজীপুরের সাইনবোর্ড এলাকায় হঠাৎ উত্তেজনা, মহাসড়কে কী ঘটল

পোশাকশিল্পে চলমান অস্থিরতার অর্থনৈতিক প্রভাব তুলে ধরে তিনি আরও বলেন, কারখানায় ভাঙচুর ও উৎপাদন বন্ধের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশি ক্রেতারা অন্য দেশে চলে গেলে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন এ শিল্পের শ্রমিকরাই। তাদের কর্মসংস্থান সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হবে।

মালিকপক্ষের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়েও বক্তব্য দেন এই শ্রমিক নেতা। তিনি বলেন, পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিকেরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এমন পরিস্থিতিতে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  ‘আন্দোলন করিনি, তবু মার খেতে হচ্ছে’ — মিরপুরে ডেকো গার্মেন্টস শ্রমিকদের ক্ষোভ