ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে প্রধানমন্ত্রীর তাগিদ যুদ্ধ-ধ্বংসযজ্ঞেও থামেনি কোরআন হিফজ, গাজায় ১ হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া সেবা মেলে না, দুর্নীতির অভিযোগ কুমিল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২ দোকান আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, সচেতনতা ও প্রতিরোধে নানা কর্মসূচি রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসকে ৭ গোলের বিশাল ব্যবধানে হারাল নেদারল্যান্ডস খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা টানা পঞ্চম দফায় কমল সোনার দাম, ভরি এখন ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০ শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ পোশাক কারখানা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কিয়েভে টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারের সময় রুশ ড্রোন হামলা, নিহত ৫

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১১৯ সময় দেখুন

ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি টেলিভিশন চ্যানেলের প্রধান কার্যালয়ে সরাসরি সম্প্রচার চলাকালে রুশ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। রাতভর ও দিনভর চালানো হামলায় কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে অন্তত পাঁচজনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ২৫ জন।

হামলার নিন্দা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে রাশিয়ার নৈতিক অধঃপতনের নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন। হামলা বন্ধে পশ্চিমা ও অন্যান্য মিত্রদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

তিন দিনের বিরতির পর কিয়েভে ফের হামলা

সংবাদ সংস্থা ও প্রশাসনিক সূত্রের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধিদল মস্কো ও কিয়েভ সফরের সময় রাশিয়া ও ইউক্রেন তিন দিনের জন্য একে অপরের রাজধানীতে হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছিল।

আরও পড়ুনঃ  রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন

তবে সেই সময়সীমা শেষ হওয়ার পর মঙ্গলবার কিয়েভজুড়ে একযোগে বিমান হামলার সতর্কসংকেত বাজতে শুরু করে। এরপর রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ (ডিএসএনএস) জানিয়েছে, রাতভর হামলায় কিয়েভের বিভিন্ন আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সলোমিয়ানস্কি জেলার একটি পাঁচতলা ভবনও রয়েছে।

টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারের সময় হামলা

কিয়েভের টেলিভিশন চ্যানেল ‘উই আর ইউক্রেন’-এর কার্যালয়ে দিনের বেলায় হামলার ঘটনা ঘটে। তখন সেখানে সরাসরি সম্প্রচার চলছিল। হামলায় কয়েকজন সাংবাদিক আহত হন।

আরও পড়ুনঃ  আইফোনের যন্ত্রাংশ কারখানায় গ্যাস দুর্ঘটনা, ভারতে প্রাণ গেল ৩ শ্রমিকের

জেলেনস্কি বলেন, রাশিয়া সরাসরি সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। তার ভাষায়, এটি রাশিয়ার নৈতিক পতন ও অবনমনের একটি নতুন অধ্যায়।

রাশিয়াকে থামাতে যৌথ প্রচেষ্টা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

মেট্রো স্টেশনে আশ্রয় নেন আতঙ্কিত মানুষ

হামলায় কিয়েভের পোদিলস্কি জেলায় বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। আতঙ্কিত সাধারণ মানুষ জীবন রক্ষায় রাতভর বিভিন্ন মেট্রো স্টেশনে আশ্রয় নেন।

দিন গড়ানোর সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ায়। আহত ২৫ জনের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণ অনুযায়ী, রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর থেকে কিয়েভে বর্তমানে প্রতিদিন যে মাত্রায় বিমান হামলার সতর্কসংকেত বাজছে, তা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।

আরও পড়ুনঃ  পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে প্রেমের গল্পে শাকিব খান

দক্ষিণাঞ্চলে ট্রেনেও হামলা

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনেও রুশ বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে এক নারী কর্মী নিহত হয়েছেন।

হামলার ফলে দেশটির বিভিন্ন অঞ্চলে বেসামরিক অবকাঠামো ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

রাশিয়ার সারাতোভেও ইউক্রেনীয় ড্রোন হামলা

এদিকে ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার সারাতোভ শহরের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় আঞ্চলিক গভর্নর রোমান বুসারগিন।

দুই দেশের পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে প্রধানমন্ত্রীর তাগিদ

কিয়েভে টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারের সময় রুশ ড্রোন হামলা, নিহত ৫

আপডেটের সময়: ০৯:০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি টেলিভিশন চ্যানেলের প্রধান কার্যালয়ে সরাসরি সম্প্রচার চলাকালে রুশ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। রাতভর ও দিনভর চালানো হামলায় কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে অন্তত পাঁচজনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ২৫ জন।

হামলার নিন্দা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে রাশিয়ার নৈতিক অধঃপতনের নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন। হামলা বন্ধে পশ্চিমা ও অন্যান্য মিত্রদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

তিন দিনের বিরতির পর কিয়েভে ফের হামলা

সংবাদ সংস্থা ও প্রশাসনিক সূত্রের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধিদল মস্কো ও কিয়েভ সফরের সময় রাশিয়া ও ইউক্রেন তিন দিনের জন্য একে অপরের রাজধানীতে হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছিল।

আরও পড়ুনঃ  সংরক্ষিত আসনের গণ্ডি পেরিয়ে সরাসরি ভোটে নারীদের দেখতে চান স্পিকার

তবে সেই সময়সীমা শেষ হওয়ার পর মঙ্গলবার কিয়েভজুড়ে একযোগে বিমান হামলার সতর্কসংকেত বাজতে শুরু করে। এরপর রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ (ডিএসএনএস) জানিয়েছে, রাতভর হামলায় কিয়েভের বিভিন্ন আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সলোমিয়ানস্কি জেলার একটি পাঁচতলা ভবনও রয়েছে।

টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারের সময় হামলা

কিয়েভের টেলিভিশন চ্যানেল ‘উই আর ইউক্রেন’-এর কার্যালয়ে দিনের বেলায় হামলার ঘটনা ঘটে। তখন সেখানে সরাসরি সম্প্রচার চলছিল। হামলায় কয়েকজন সাংবাদিক আহত হন।

আরও পড়ুনঃ  জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ইলসে আইগনার

জেলেনস্কি বলেন, রাশিয়া সরাসরি সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। তার ভাষায়, এটি রাশিয়ার নৈতিক পতন ও অবনমনের একটি নতুন অধ্যায়।

রাশিয়াকে থামাতে যৌথ প্রচেষ্টা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

মেট্রো স্টেশনে আশ্রয় নেন আতঙ্কিত মানুষ

হামলায় কিয়েভের পোদিলস্কি জেলায় বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। আতঙ্কিত সাধারণ মানুষ জীবন রক্ষায় রাতভর বিভিন্ন মেট্রো স্টেশনে আশ্রয় নেন।

দিন গড়ানোর সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ায়। আহত ২৫ জনের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণ অনুযায়ী, রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর থেকে কিয়েভে বর্তমানে প্রতিদিন যে মাত্রায় বিমান হামলার সতর্কসংকেত বাজছে, তা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।

আরও পড়ুনঃ  ছয় দেশে ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র