ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৪১৫ জন আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

কুমিল্লার ১৮টি থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আরও ৪১৫ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  অপ্রতিমকে নিয়ে ফেক আইডিতে অপপ্রচার, থানায় জিডি বাবার

কুমিল্লা জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, জেলার বিভিন্ন কিশোর গ্যাংয়ের সম্ভাব্য আড্ডাস্থল, অপরাধপ্রবণ এলাকা এবং সন্দেহজনক বিভিন্ন পয়েন্টে একযোগে তল্লাশি চালানো হয়। অভিযানে আটক ৪১৫ জনের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

আরও পড়ুনঃ  স্থানীয় নির্বাচন শুরু হতে পারে জানুয়ারিতে: ইসি আনোয়ারুল ইসলাম

এর আগে গত বুধ ও শনিবার রাতে কুমিল্লায় একই ধরনের বিশেষ অভিযান চালিয়ে ৮৭৮ জনকে আটক করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ৫৯৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ২৮১ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা ও অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আঘাত হানতে পারে কবে-কোথায়, সর্বশেষ যা জানা গেল

কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৪১৫ জন আটক

আপডেটের সময়: ১০:২৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লার ১৮টি থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আরও ৪১৫ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  উৎপাদন বাড়লেও মৎস্য খাতে প্রবৃদ্ধি কমছে, বিপন্ন নদী-হাওরের মাছ

কুমিল্লা জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, জেলার বিভিন্ন কিশোর গ্যাংয়ের সম্ভাব্য আড্ডাস্থল, অপরাধপ্রবণ এলাকা এবং সন্দেহজনক বিভিন্ন পয়েন্টে একযোগে তল্লাশি চালানো হয়। অভিযানে আটক ৪১৫ জনের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

আরও পড়ুনঃ  আবারও কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

এর আগে গত বুধ ও শনিবার রাতে কুমিল্লায় একই ধরনের বিশেষ অভিযান চালিয়ে ৮৭৮ জনকে আটক করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ৫৯৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ২৮১ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা ও অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  গাজার পথে আটকে ৯০০ হুইলচেয়ার, ইসরায়েলের অনুমতির অপেক্ষায়