ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২০ সময় দেখুন

কুষ্টিয়া শহরে বাসার সামনে দশম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে গিয়েছিল সে। পরে পুলিশের অভিযানে মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে পাটিকাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে এবং বড় ভাই আকাশ নেদারল্যান্ডসে অবস্থান করছেন। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট।

আরও পড়ুনঃ  জেনেভায় সেরা সিরিজের স্বীকৃতি পেল আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘অ্যানি’

বাসার সামনে হামলা

সোমবার (৯ নভেম্বর) বেলা ১টা ১১ মিনিটে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ছাত্রী শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে।

বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফিরে ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজাচ্ছিল সে। এ সময় পেছন থেকে এসে এক কিশোর ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে শিক্ষার্থীর শরীরের অন্তত ছয়টি স্থানে গভীর ক্ষত হয়।

পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে সে আশঙ্কামুক্ত।

আরও পড়ুনঃ  ছয় দেশে ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ঘটনার পর আত্মগোপনে ইমন

সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলাকারীকে শনাক্ত করে পুলিশ। তদন্তে জানা যায়, ইমন কুষ্টিয়া পৌরসভার পূর্ব মজমপুর এলাকার বাসিন্দা এবং একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। সে মায়ের সঙ্গে ওই বাড়িতে বসবাস করত।

হামলার পর বাড়িতে বাইরে থেকে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে যায় ইমন। পরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালালেও কাউকে পায়নি। তবে নজরদারি ও অভিযান অব্যাহত রেখে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছিল। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ছাত্রীটি শারীরিক ও মানসিকভাবে কিছুটা সুস্থ হলে নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে তার সঙ্গে কথা বলে ঘটনার কারণ জানার চেষ্টা করা হবে।

আরও পড়ুনঃ  মুম্বাইয়ের বিলাসবহুল আবাসনে হর্ষবর্ধনের নতুন ঠিকানা, খরচ প্রায় ১৬ কোটি রুপি

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪

এদিকে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনার পর শহরজুড়ে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালায় জেলা পুলিশ। সোমবার সন্ধ্যার পর কুষ্টিয়া পৌরসভার পুকুরপাড় ও জেলা পরিষদের রবীন্দ্র-লালন উদ্যান পার্কসহ বিভিন্ন আড্ডাস্থলে অভিযান চালানো হয়।

প্রায় এক ঘণ্টার অভিযানে বিভিন্ন স্থান থেকে আরও ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় ও অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা যাচাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

আপডেটের সময়: ০৮:০০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

কুষ্টিয়া শহরে বাসার সামনে দশম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে গিয়েছিল সে। পরে পুলিশের অভিযানে মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে পাটিকাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে এবং বড় ভাই আকাশ নেদারল্যান্ডসে অবস্থান করছেন। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট।

আরও পড়ুনঃ  দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ২ হাজার ৭৪১ টাকা

বাসার সামনে হামলা

সোমবার (৯ নভেম্বর) বেলা ১টা ১১ মিনিটে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ছাত্রী শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে।

বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফিরে ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজাচ্ছিল সে। এ সময় পেছন থেকে এসে এক কিশোর ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে শিক্ষার্থীর শরীরের অন্তত ছয়টি স্থানে গভীর ক্ষত হয়।

পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে সে আশঙ্কামুক্ত।

আরও পড়ুনঃ  জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম