ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ অষ্টমবার বর্ষসেরা হয়ে ইতিহাস গড়ল বিটিএস, মামা অ্যাওয়ার্ডসে ৮০তম গ্র্যান্ড প্রাইজ মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার, বিশৃঙ্খলায় মদদ দেওয়ার অভিযোগ আয়কর রিটার্ন দাখিলে কোন হিসাবের জন্য লাগবে যেসব নথি নামের কারণে দলে জায়গা হয়নি সিরাজের, অভিযোগ কংগ্রেস এমপির ‘বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে’: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, ছাড়াল আগের সব রেকর্ড ভুল করে সীমান্ত পেরোনোর পর বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ বক্স অফিস সাফল্যের মধ্যেই ‘রামায়ণ’ নিষিদ্ধের দাবি পাকিস্তানে দারিদ্র্য কমানোর দুই দশকের সাফল্য কেন ভেঙে পড়ল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কেইনের চোটে বড় ধাক্কা বায়ার্নের, কয়েক মাস মাঠের বাইরে থাকার শঙ্কা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৫৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১৯ সময় দেখুন

কোলনের বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে বড় ধাক্কা খেয়েছে বায়ার্ন মিউনিখ। দলের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন বাঁ পায়ের গোড়ালির সিন্ডেসমোসিস লিগামেন্টে চোট পেয়েছেন। এ চোটের কারণে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে তারকা এই ফরোয়ার্ডকে হারানো বায়ার্নের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রায় এক মাস পর বায়ার্নের ডাগআউটে ফিরেছেন কোচ ভিনসেন্ট কোম্পানি। গত ২৩ অক্টোবর অনুশীলনের সময় মাঠে অসুস্থ হয়ে পড়ার পর শুক্রবার (২০ নভেম্বর) কোলনের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও দলের দায়িত্ব নেন বেলজিয়ান কোচ।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় কোলন। ১২ মিনিটে সাইদ এল মালারের অ্যাসিস্ট থেকে গোল করেন ইংলিশ তরুণ মিকি মুর। ২০ মিনিটে চোটের কারণে মাঠ ছাড়তে হয় বায়ার্নের তারকা ফরোয়ার্ড হ্যারি কেইনকে। তাঁর বদলি হিসেবে নামেন টম বিসফ। ৩৭ মিনিটে বিসফের পাস থেকে গোল করে বায়ার্নকে সমতায় ফেরান নাথানিয়েল ব্রাউন। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

আরও পড়ুনঃ  ‘৪০-৫০ বছরে খাজার মতো বড় বিশ্বাসঘাতক দেখিনি’: ফ্যানি ডি ভিলিয়ার্স

কেইনের পাশাপাশি প্রথমার্ধের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়েন মাইকেল ওলিসে। দ্বিতীয়ার্ধের শুরুতে তাঁর পরিবর্তে নামেন টিম বিন্ডার। ওলিসের অনুপস্থিতিতে লেনার্ট কার্লকে ফলস নাইন পজিশনে খেলান কোম্পানি।

ম্যাচের ৭০ মিনিটে জামাল মুসিয়ালা ও কিম মিন-জেকে মাঠে নামান বায়ার্ন কোচ। তাঁরা লেয়ন গোরেৎসকা ও উপামেকানোর পরিবর্তে খেলতে নামেন। এর আগে হলুদ কার্ড দেখেছিলেন উপামেকানো। ম্যাচের শেষ দিকে কোলনও রেইগান হেসকিকে মাঠে নামায়। তবে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ের পর ১০ ম্যাচে বায়ার্নের পয়েন্ট দাঁড়িয়েছে ২২। এক পয়েন্ট পিছিয়ে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের সামনে শনিবার বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  নামের কারণে দলে জায়গা হয়নি সিরাজের, অভিযোগ কংগ্রেস এমপির

ম্যাচ শেষে বায়ার্নের কর্মকর্তারা জানান, কেইনকে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। ক্লাব কর্মকর্তা ম্যাক্স এবেরল ও কোচ কোম্পানি নিশ্চিত করেছেন, ইংল্যান্ড অধিনায়কের বাঁ পায়ের গোড়ালির সিন্ডেসমোসিস লিগামেন্টে চোট লেগেছে।

কোম্পানি বলেন, ‘হ্যারি কয়েক মাসের জন্য মাঠের বাইরে থাকবে।’

এ ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত অন্তত তিন মাস সময় লাগতে পারে। ফলে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে কেইনকে ছাড়াই মাঠে নামতে হতে পারে বায়ার্নকে।

অন্যদিকে ওলিসের চোট তুলনামূলক কম গুরুতর। তাঁর পায়ে আঘাতজনিত কালশিটে পড়েছে। দ্রুত সুস্থ হয়ে তিনি মাঠে ফিরতে পারবেন বলে আশাবাদী বায়ার্ন।

এদিকে বায়ার্নের আরেক তারকা জামাল মুসিয়ালাকে নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ক্লাবটির বোর্ড সদস্য কার্ল-হাইঞ্জ রুমেনিগে। স্নায়বিক সমস্যায় ভুগছেন জার্মান এই মিডফিল্ডার। চোট থেকে সেরে ওঠার পরও আগের মতো পারফরম্যান্সে ফিরতে পারবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুনঃ  মেসিকে কোচিং স্টাফে চান স্কালোনি, খুলে রাখলেন সম্ভাবনার দুয়ার

মুসিয়ালার সঙ্গে বায়ার্নের চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত। চুক্তি অনুযায়ী বছরে ২ কোটি ৫০ লাখ ইউরোর বেশি বেতন পান জার্মানির এই তারকা। তবে তাঁর পারফরম্যান্সে ধারাবাহিক অবনতি দেখা গেলে চুক্তির আর্থিক শর্তগুলো পুনর্বিবেচনা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন রুমেনিগে।

এর আগে বায়ার্নের সম্মানসূচক সভাপতি উলি হেনেস আশঙ্কা প্রকাশ করেছিলেন, মুসিয়ালা হয়তো আর আগের পর্যায়ের খেলোয়াড় হয়ে উঠতে পারবেন না। এ বিষয়ে রুমেনিগেকে প্রশ্ন করা হলে তিনি সেই সম্ভাবনা উড়িয়ে দেননি।

রুমেনিগে বলেন, ‘এমনটা হওয়া পুরোপুরি সম্ভব এবং এই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।’

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ

কেইনের চোটে বড় ধাক্কা বায়ার্নের, কয়েক মাস মাঠের বাইরে থাকার শঙ্কা

আপডেটের সময়: ১১:৫৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬