ক্যান্সার আক্রান্ত শিশুদের প্রতি সচেতনতা তৈরি ও তাদের পাশে থাকার বার্তা দিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা ও র্যালির আয়োজন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত র্যালিটি বিশ্ববিদ্যালয়ের সি ব্লক থেকে শুরু হয়। পরে এটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্লক প্রদক্ষিণ করে।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, শিশু অনকোলজি বিভাগের চিকিৎসক ও নার্স, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ছাড়াও ক্যান্সার আক্রান্ত শিশু ও তাদের অভিভাবকেরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
অনুষ্ঠানে চিকিৎসকরা বলেন, বিশ্বে প্রতি মিনিটে চারজন শিশু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। শিশুদের ক্যান্সার মোকাবিলায় সময়মতো রোগ শনাক্ত করা এবং দ্রুত সঠিক চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা আরও জানান, যথাসময়ে সঠিকভাবে রোগ শনাক্ত করা গেলে এবং আধুনিক চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হলে শিশুদের ক্যান্সার নিরাময় করা সম্ভব।
প্রতিবেদকের নাম 




















