ঢাকা ০২:২২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিশ্বকাপ শেষে অনুশীলনে ফিরলেন মেসি, কলম্বাসের বিপক্ষে মাঠে নামতে পারেন ন্যাটোর সামরিক প্রস্তুতি নিয়ে অভিযোগ উত্তর কোরিয়ার পটিয়ায় কলা চুরির সন্দেহে বাকবিতণ্ডা, পিটিয়ে হত্যা; গ্রেপ্তার ১ রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২ বাঁশখালীতে মৎস্যঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সাময়িক বরখাস্ত রাজধানীর পাশে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশের গ্রুপেই খেলবে নেপাল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

খামেনির দাফন ঘিরে কড়া নিরাপত্তায় ইরান, হামলার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন প্রক্রিয়া শুরু হয়েছে। এ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দেশটি। লাখো মানুষের অংশগ্রহণের সম্ভাবনা থাকায় পুরো অনুষ্ঠান ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ইরান।

শনিবার (৪ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরানের নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের জবাব আগের চেয়েও কঠোরভাবে দেওয়া হবে।

আরও পড়ুনঃ  আগামী সপ্তাহেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রতিবেদনে বলা হয়েছে, দাফন অনুষ্ঠানে বিপুল জনসমাগমের পাশাপাশি দেশি-বিদেশি উচ্চপর্যায়ের অতিথিদের উপস্থিতি নিরাপত্তা ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। সম্ভাব্য হামলা বা নাশকতা ঠেকাতে তেহরানজুড়ে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার রাজধানীর আকাশসীমাও সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান।

আরও পড়ুনঃ  পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪ শ্রমিক

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, শুধু বাইরের হামলার আশঙ্কাই নয়, দেশের অভ্যন্তরে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন থেকেও হুমকি রয়েছে। তাই আকাশ ও স্থল—উভয় দিক থেকেই সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু

এদিকে, খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় হাজারো মানুষ জড়ো হয়েছেন। অনুষ্ঠানে ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন।

ইরান সরকার জানিয়েছে, পুরো দাফন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্বকাপ শেষে অনুশীলনে ফিরলেন মেসি, কলম্বাসের বিপক্ষে মাঠে নামতে পারেন

খামেনির দাফন ঘিরে কড়া নিরাপত্তায় ইরান, হামলার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা

আপডেটের সময়: ১১:৪৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন প্রক্রিয়া শুরু হয়েছে। এ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দেশটি। লাখো মানুষের অংশগ্রহণের সম্ভাবনা থাকায় পুরো অনুষ্ঠান ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ইরান।

শনিবার (৪ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরানের নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের জবাব আগের চেয়েও কঠোরভাবে দেওয়া হবে।

আরও পড়ুনঃ  বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস

প্রতিবেদনে বলা হয়েছে, দাফন অনুষ্ঠানে বিপুল জনসমাগমের পাশাপাশি দেশি-বিদেশি উচ্চপর্যায়ের অতিথিদের উপস্থিতি নিরাপত্তা ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। সম্ভাব্য হামলা বা নাশকতা ঠেকাতে তেহরানজুড়ে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার রাজধানীর আকাশসীমাও সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান।

আরও পড়ুনঃ  ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, শুধু বাইরের হামলার আশঙ্কাই নয়, দেশের অভ্যন্তরে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন থেকেও হুমকি রয়েছে। তাই আকাশ ও স্থল—উভয় দিক থেকেই সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর