ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা হান্নান গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৬২ সময় দেখুন

রাজধানীর বাংলামোটর এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া হান্নান মিয়া তেজগাঁও থানা যুবলীগের ২ নম্বর ইউনিটের সভাপতি।

সোমবার (৩ আগস্ট) ভোররাতে চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মফিজ মাঝির ছেলে।

আরও পড়ুনঃ  নামের বিভ্রান্তিতে ১০ মাস কারাভোগ, আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের

পুলিশ জানায়, ২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে ২০২৪ সালের ২৩ নভেম্বর ফজলুল করিম নামে এক ব্যক্তি মামলা করেন। মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। হান্নান মিয়া ওই মামলার ১৭৮ নম্বর আসামি।

আরও পড়ুনঃ  ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, ব্যাহত ২.৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) গাজী কামালের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে হান্নান মিয়াকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গাড়িবহরে হামলার মামলায় হান্নান মিয়া জামিনে থাকলেও নাশকতার আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে সোমবার বিকেলে তাকে চাঁদপুরের আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুনঃ  পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা

উল্লেখ্য, ২০১৫ সালে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বের হলে রাজধানীর বাংলামোটর এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। প্রায় এক দশক পর ওই ঘটনায় মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলার আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্ঠলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা হান্নান গ্রেপ্তার

আপডেটের সময়: ০৮:৩০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

রাজধানীর বাংলামোটর এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া হান্নান মিয়া তেজগাঁও থানা যুবলীগের ২ নম্বর ইউনিটের সভাপতি।

সোমবার (৩ আগস্ট) ভোররাতে চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মফিজ মাঝির ছেলে।

আরও পড়ুনঃ  দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি

পুলিশ জানায়, ২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে ২০২৪ সালের ২৩ নভেম্বর ফজলুল করিম নামে এক ব্যক্তি মামলা করেন। মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। হান্নান মিয়া ওই মামলার ১৭৮ নম্বর আসামি।

আরও পড়ুনঃ  পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) গাজী কামালের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে হান্নান মিয়াকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গাড়িবহরে হামলার মামলায় হান্নান মিয়া জামিনে থাকলেও নাশকতার আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে সোমবার বিকেলে তাকে চাঁদপুরের আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুনঃ  ছয় দেশে ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র