ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গাইবান্ধায় বিক্ষোভের মুখে অনুষ্ঠানস্থল ছাড়লেন এনসিপি নেতা

গাইবান্ধায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিক্ষোভের মুখে জেলা এনসিপির আহ্বায়ক এসএম খাদেমুল ইসলাম খুদি ও দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন।

বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা’ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বেলা ১১টার দিকে খাদেমুল ইসলাম খুদি অনুষ্ঠানস্থলে প্রবেশ করলে একদল জুলাই যোদ্ধা ‘বয়কট, বয়কট, এনসিপি বয়কট’সহ বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের ওপর থাকবে গোয়েন্দা নজরদারি

পরে জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং অনুষ্ঠান স্বাভাবিকভাবে চলতে থাকে।

জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম আকাশ দাবি করেন, গাইবান্ধায় আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের এনসিপিতে পুনর্বাসনের অভিযোগে তারা এ বিক্ষোভ করেছেন।

আরও পড়ুনঃ  দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাস খাদে

অন্যদিকে, জেলা এনসিপির আহ্বায়ক এসএম খাদেমুল ইসলাম খুদি বলেন, ছাত্রশক্তির কমিটির পদ-পদবি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে মতবিরোধের জেরেই তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন এবং জুলাই যোদ্ধাদের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা ৫ আগস্টের তাৎপর্য তুলে ধরে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  রাঙ্গামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ফার্নিচার কারখানা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩ কোটি টাকা

অনুষ্ঠানে ২৫২ জন জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধার হাতে সম্মাননা ক্রেস্ট এবং একটি করে আমগাছের চারা তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, এসএম খাদেমুল ইসলাম খুদি আগে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু)-এর কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ছিলেন। সম্প্রতি তিনি দলটি থেকে পদত্যাগ করে এনসিপিতে যোগ দেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

গাইবান্ধায় বিক্ষোভের মুখে অনুষ্ঠানস্থল ছাড়লেন এনসিপি নেতা

আপডেটের সময়: ০৭:০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

গাইবান্ধায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিক্ষোভের মুখে জেলা এনসিপির আহ্বায়ক এসএম খাদেমুল ইসলাম খুদি ও দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন।

বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা’ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বেলা ১১টার দিকে খাদেমুল ইসলাম খুদি অনুষ্ঠানস্থলে প্রবেশ করলে একদল জুলাই যোদ্ধা ‘বয়কট, বয়কট, এনসিপি বয়কট’সহ বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

আরও পড়ুনঃ  রাঙ্গামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ফার্নিচার কারখানা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩ কোটি টাকা

পরে জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং অনুষ্ঠান স্বাভাবিকভাবে চলতে থাকে।

জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম আকাশ দাবি করেন, গাইবান্ধায় আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের এনসিপিতে পুনর্বাসনের অভিযোগে তারা এ বিক্ষোভ করেছেন।

আরও পড়ুনঃ  উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে শিশুর মৃত্যু

অন্যদিকে, জেলা এনসিপির আহ্বায়ক এসএম খাদেমুল ইসলাম খুদি বলেন, ছাত্রশক্তির কমিটির পদ-পদবি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে মতবিরোধের জেরেই তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন এবং জুলাই যোদ্ধাদের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা ৫ আগস্টের তাৎপর্য তুলে ধরে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  হাইকোর্টের জামিনে কারামুক্ত তনু হত্যা মামলার আসামি সাবেক সেনাসদস্য