ঢাকা ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগ ঢাকার দক্ষিণের ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় পাঁচ সম্ভাব্য প্রার্থী কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন ‘বাহুবলী’র রম্যা কৃষ্ণন, টানলেন এপস্টিন প্রসঙ্গ নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস ও ট্রাকে আগুন, ক্ষতি ১৫ লাখ টাকা ‘সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়’—খালেদা জিয়ার পুরোনো বক্তব্য ঘিরে আলোচনা পলাতক আসামি সীমান্ত দিয়ে দেশে ঢুকলে গ্রেপ্তার করা হবে: বিজিবি তিন ভরি স্বর্ণালংকার কুড়িয়ে মালিককে ফেরালেন চানাচুর বিক্রেতা কুয়াশা কেটে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক গৃহকর্মীর চরিত্রে অভিনয় করতে গিয়ে কেঁদে ফেলেছিলেন দীপিকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু, দুপুরে বৈঠক এনসিপির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গৃহকর্মীর চরিত্রে অভিনয় করতে গিয়ে কেঁদে ফেলেছিলেন দীপিকা

অভিনয়ের প্রশিক্ষণ নিতে গিয়ে ঘরের কাজের সহকারীর চরিত্রে অভিনয় করতে বেশ বেগ পেতে হয়েছিল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। চরিত্রটি বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে না পেরে একপর্যায়ে তার চোখে পানি চলে এসেছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে দীপিকার অভিনয় শেখার সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেতা অনুপম খের।

গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) উপলক্ষে আয়োজিত এক আলোচনায় অনুপম খের জানান, বলিউডে অভিষেকের আগে তার অভিনয় প্রশিক্ষণকেন্দ্র ‘অ্যাক্টর প্রিপেয়ার্স’-এ তিন মাসের কোর্স করেছিলেন দীপিকা। সে সময় তিনি পরিচিত মডেল ছিলেন এবং শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমায় অভিনয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।

আরও পড়ুনঃ  অষ্টমবার বর্ষসেরা হয়ে ইতিহাস গড়ল বিটিএস, মামা অ্যাওয়ার্ডসে ৮০তম গ্র্যান্ড প্রাইজ

অনুপমের ভাষ্য অনুযায়ী, মডেলিংয়ের কারণে দীপিকার চলাফেরা ও আচরণে ছিল পরিপাটি ও মার্জিত ভাব। সব কাজই তিনি করতেন বেশ সুশৃঙ্খল ভঙ্গিতে। এমনকি চায়ের কাপ ধরার মধ্যেও থাকত বিশেষ কায়দা। তবে অভিনয়ের ক্ষেত্রে সব সময় এমন পরিপাটি আচরণ চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলে না।

একদিনের ক্লাসে দীপিকাকে ঘরের কাজের সহকারীর চরিত্রে অভিনয় করতে বলেন অনুপম। দৃশ্যটিতে তাকে মেঝে ঝাড়ু দিতে হতো। কিন্তু দীপিকা ঝাড়ু দেওয়ার কাজটিও করছিলেন বেশ আকর্ষণীয় ভঙ্গিতে।

আরও পড়ুনঃ  ‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা

বিষয়টি বোঝাতে অনুপম নিজের বাসার এক গৃহকর্মীকে ক্লাসে নিয়ে আসেন। তাকে দিয়ে ঝাড়ু দেওয়ার কাজটি করিয়ে দেখান, বাস্তবে কাজটি কীভাবে করতে হয়। এরপর দীপিকাকে আবার একই দৃশ্যে অভিনয় করতে বলেন তিনি।

অনুপম জানান, অভিনয়টি বিশ্বাসযোগ্য না হওয়া পর্যন্ত দীপিকাকে অনুশীলন চালিয়ে যেতে বলেছিলেন তিনি। এতে প্রথমে হতাশ হয়ে পড়েন অভিনেত্রী। একপর্যায়ে তার চোখে পানিও চলে আসে। তবে শেষ পর্যন্ত বারবার অনুশীলনের মাধ্যমে দৃশ্যটি ঠিকভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হন দীপিকা। পরে এ জন্য অনুপমকে ধন্যবাদও জানান তিনি।

আরও পড়ুনঃ  নিজ বাসা থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার

অনুপমের মতে, অভিনয়ে দক্ষতা অর্জনের জন্য নিয়মিত অনুশীলনের কোনো বিকল্প নেই। পাশাপাশি কাজ পাওয়ার ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি বুঝে চলার দক্ষতাও জরুরি।

২০০৭ সালে ফারাহ খানের পরিচালনায় ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় দীপিকার। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেন শাহরুখ খান। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগ

গৃহকর্মীর চরিত্রে অভিনয় করতে গিয়ে কেঁদে ফেলেছিলেন দীপিকা

আপডেটের সময়: ০১:৫৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

অভিনয়ের প্রশিক্ষণ নিতে গিয়ে ঘরের কাজের সহকারীর চরিত্রে অভিনয় করতে বেশ বেগ পেতে হয়েছিল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। চরিত্রটি বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে না পেরে একপর্যায়ে তার চোখে পানি চলে এসেছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে দীপিকার অভিনয় শেখার সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেতা অনুপম খের।

গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) উপলক্ষে আয়োজিত এক আলোচনায় অনুপম খের জানান, বলিউডে অভিষেকের আগে তার অভিনয় প্রশিক্ষণকেন্দ্র ‘অ্যাক্টর প্রিপেয়ার্স’-এ তিন মাসের কোর্স করেছিলেন দীপিকা। সে সময় তিনি পরিচিত মডেল ছিলেন এবং শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমায় অভিনয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।

আরও পড়ুনঃ  ‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা

অনুপমের ভাষ্য অনুযায়ী, মডেলিংয়ের কারণে দীপিকার চলাফেরা ও আচরণে ছিল পরিপাটি ও মার্জিত ভাব। সব কাজই তিনি করতেন বেশ সুশৃঙ্খল ভঙ্গিতে। এমনকি চায়ের কাপ ধরার মধ্যেও থাকত বিশেষ কায়দা। তবে অভিনয়ের ক্ষেত্রে সব সময় এমন পরিপাটি আচরণ চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলে না।

একদিনের ক্লাসে দীপিকাকে ঘরের কাজের সহকারীর চরিত্রে অভিনয় করতে বলেন অনুপম। দৃশ্যটিতে তাকে মেঝে ঝাড়ু দিতে হতো। কিন্তু দীপিকা ঝাড়ু দেওয়ার কাজটিও করছিলেন বেশ আকর্ষণীয় ভঙ্গিতে।

আরও পড়ুনঃ  অষ্টমবার বর্ষসেরা হয়ে ইতিহাস গড়ল বিটিএস, মামা অ্যাওয়ার্ডসে ৮০তম গ্র্যান্ড প্রাইজ

বিষয়টি বোঝাতে অনুপম নিজের বাসার এক গৃহকর্মীকে ক্লাসে নিয়ে আসেন। তাকে দিয়ে ঝাড়ু দেওয়ার কাজটি করিয়ে দেখান, বাস্তবে কাজটি কীভাবে করতে হয়। এরপর দীপিকাকে আবার একই দৃশ্যে অভিনয় করতে বলেন তিনি।

অনুপম জানান, অভিনয়টি বিশ্বাসযোগ্য না হওয়া পর্যন্ত দীপিকাকে অনুশীলন চালিয়ে যেতে বলেছিলেন তিনি। এতে প্রথমে হতাশ হয়ে পড়েন অভিনেত্রী। একপর্যায়ে তার চোখে পানিও চলে আসে। তবে শেষ পর্যন্ত বারবার অনুশীলনের মাধ্যমে দৃশ্যটি ঠিকভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হন দীপিকা। পরে এ জন্য অনুপমকে ধন্যবাদও জানান তিনি।

আরও পড়ুনঃ  ২৭ নভেম্বর ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া