ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এসএসসির ফলাফলে পাস ও জিপিএ-৫—দুই সূচকেই এগিয়ে ঢাকা বোর্ড রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ করল ১১ দলীয় জোট শেখ হাসিনার বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা, বিচার বিভাগ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য এসএসসিতে শতভাগ পাস ৬৬৯ প্রতিষ্ঠানে, কেউ পাস করেনি ৩১২টিতে ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫, দেশসেরা ফল নাছিমা কাদির মোল্লা হাইস্কুলে রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫—দুই দিকেই সেরা বগুড়া পাঁচ বছরের মধ্যে এসএসসির ফল সবচেয়ে খারাপ, কমেছে জিপিএ-৫ও ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন এমপিরা আজকের মুদ্রা বিনিময় হার: ডলার ১২৩.৮২, পাউন্ড ১৬৭.১০ টাকা ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গ্রামবাংলাই দেশের শক্তি ও সম্ভাবনার ভিত্তি: রাষ্ট্রপতি

গ্রামবাংলাকে দেশের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নই দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান ভিত্তি। তিনি বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন এবং উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে পল্লী উন্নয়নে দক্ষ, সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই।

সোমবার (৬ জুলাই) ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  লিবিয়া থেকে ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা, গ্রিসে উদ্ধার শতাধিক অভিবাসনপ্রত্যাশী

রাষ্ট্রপতি বলেন, দেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন। কিন্তু শহরকেন্দ্রিক উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান এবং সীমিত বিকেন্দ্রীকরণের কারণে পল্লী অবকাঠামো ও গ্রামীণ জনগোষ্ঠীর প্রত্যাশিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এবার প্রথমবারের মতো দেশব্যাপী জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে তিনি পল্লী অঞ্চলের সব শ্রেণি-পেশার মানুষ এবং পল্লী উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আরও পড়ুনঃ  জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪১৬ জনের, আহত ৬২৯

রাষ্ট্রপতি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত ১৯ দফা কর্মসূচি তৃণমূলের জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও গ্রামাঞ্চলের জনমুখী, অংশগ্রহণমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

তিনি জানান, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নাগরিক সুবিধা সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর মানবসম্পদ উন্নয়ন, যুব ও নারী উদ্যোক্তা সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি ও অকৃষি উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুনঃ  বাবা হারানো মেসিকে সান্ত্বনা দিল বার্সা-রিয়াল

রাষ্ট্রপতি বলেন, জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন সরকারের উন্নয়ন দর্শনের সঙ্গে জনগণকে আরও সম্পৃক্ত করবে এবং পল্লী উন্নয়নের প্রতি জাতীয় অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।

শেষে তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পল্লী উন্নয়নের অগ্রযাত্রা ত্বরান্বিত করে একটি আধুনিক, উৎপাদনশীল ও আত্মনির্ভরশীল গ্রামবাংলা গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এসএসসির ফলাফলে পাস ও জিপিএ-৫—দুই সূচকেই এগিয়ে ঢাকা বোর্ড

গ্রামবাংলাই দেশের শক্তি ও সম্ভাবনার ভিত্তি: রাষ্ট্রপতি

আপডেটের সময়: ১১:০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

গ্রামবাংলাকে দেশের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নই দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান ভিত্তি। তিনি বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন এবং উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে পল্লী উন্নয়নে দক্ষ, সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই।

সোমবার (৬ জুলাই) ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  আইসিইউতে হাতকড়া পরানো ছবি ভাইরাল হওয়া আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু

রাষ্ট্রপতি বলেন, দেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন। কিন্তু শহরকেন্দ্রিক উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান এবং সীমিত বিকেন্দ্রীকরণের কারণে পল্লী অবকাঠামো ও গ্রামীণ জনগোষ্ঠীর প্রত্যাশিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এবার প্রথমবারের মতো দেশব্যাপী জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে তিনি পল্লী অঞ্চলের সব শ্রেণি-পেশার মানুষ এবং পল্লী উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আরও পড়ুনঃ  জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪১৬ জনের, আহত ৬২৯

রাষ্ট্রপতি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত ১৯ দফা কর্মসূচি তৃণমূলের জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও গ্রামাঞ্চলের জনমুখী, অংশগ্রহণমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

তিনি জানান, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নাগরিক সুবিধা সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর মানবসম্পদ উন্নয়ন, যুব ও নারী উদ্যোক্তা সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি ও অকৃষি উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুনঃ  গানে অপূর্বর নতুন যাত্রায় কুমার বিশ্বজিৎ ও ফাহমিদার শুভেচ্ছা