ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট এখন মানবিকতার পাশাপাশি নিরাপত্তা ও অভিবাসন উদ্বেগ: ঢাকা অবৈধ সম্পদ অনুসন্ধান: যুবলীগের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলামোটরে চাঁদা দাবির পর গুলিবর্ষণের অভিযোগ, বহিষ্কৃত যুবদল নেতা কারাগারে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভাঙারি কুড়িয়ে জীবন কাটানো বৃদ্ধের পেনশন অ্যাকাউন্টে ৭২ লাখ টাকা মসজিদের ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্পের সুপারিশ সংসদীয় কমিটির শিমু হত্যা মামলায় ময়নাতদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শাহজালালে তিন যাত্রীর লাগেজে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট জব্দ নীতিমালার আওতায় আসছে রাজধানীর ব্যাটারিচালিত অটোরিকশা: সড়কমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঘুষের ভিডিও ভাইরাল, চুনারুঘাটের এএসআই অতনু ক্লোজড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৪৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১০ সময় দেখুন

হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অতনু বণিকের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিষয়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ প্রশাসনের এক আদেশে অতনু বণিককে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

একই সঙ্গে অভিযোগের বিষয়টি তদন্তে মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাফিউর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৮০ স্বর্ণের বার

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি চলতি বছরের মার্চে ধারণ করা। ভিডিওতে মামলা-সংক্রান্ত বিষয়ে এক ব্যক্তির কাছ থেকে এএসআই অতনু বণিক টাকা নিচ্ছেন—এমন দৃশ্য দেখা যায়। টাকা চাওয়া ও হস্তান্তরের ওই দৃশ্য গোপনে ধারণের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুনঃ  বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যুবকের চোখ নষ্ট করার অভিযোগ, গ্রেপ্তার ১

ভিডিওটি হবিগঞ্জের পুলিশ সুপারের নজরে আসার পর অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্তের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে অতনু বণিককে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি তাঁর নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তে ভিডিওটির সত্যতা, ঘটনার প্রকৃত কারণ এবং এএসআই অতনু বণিকের ভূমিকা খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  হাকিমপুরে পাওনা টাকা চাইতে গিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

এর আগে গত ৫ অক্টোবর একই থানার আরেক এএসআই ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ-সংক্রান্ত বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পর তাকেও পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্তে পৃথক কমিটিও গঠন করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রোহিঙ্গা সংকট এখন মানবিকতার পাশাপাশি নিরাপত্তা ও অভিবাসন উদ্বেগ: ঢাকা

ঘুষের ভিডিও ভাইরাল, চুনারুঘাটের এএসআই অতনু ক্লোজড

আপডেটের সময়: ০৫:৪৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অতনু বণিকের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিষয়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ প্রশাসনের এক আদেশে অতনু বণিককে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

একই সঙ্গে অভিযোগের বিষয়টি তদন্তে মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাফিউর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যুবকের চোখ নষ্ট করার অভিযোগ, গ্রেপ্তার ১

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি চলতি বছরের মার্চে ধারণ করা। ভিডিওতে মামলা-সংক্রান্ত বিষয়ে এক ব্যক্তির কাছ থেকে এএসআই অতনু বণিক টাকা নিচ্ছেন—এমন দৃশ্য দেখা যায়। টাকা চাওয়া ও হস্তান্তরের ওই দৃশ্য গোপনে ধারণের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুনঃ  শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৮০ স্বর্ণের বার

ভিডিওটি হবিগঞ্জের পুলিশ সুপারের নজরে আসার পর অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্তের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে অতনু বণিককে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি তাঁর নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তে ভিডিওটির সত্যতা, ঘটনার প্রকৃত কারণ এবং এএসআই অতনু বণিকের ভূমিকা খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু