
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আওয়ামী লীগের সাবেক এমপির পিএস নিহত, আহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সামিল উদ্দিনের ব্যক্তিগত সহকারী (পিএস) ছিলেন। পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। শিবগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টমাস আলীর মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে ককটেল তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হবে।
প্রতিবেদকের নাম 


























