
দেশে নানা ধরনের সরকারি সুবিধা চালু থাকলেও সাধারণ মানুষ এখনো কাঙ্ক্ষিত ন্যায়বিচার থেকে বঞ্চিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি সরকারের কাছে “জাস্টিস কার্ড” চালুর দাবি জানান।
বুধবার (২০ মে) সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক সুবিধা থাকলেও মানুষ এখনো ন্যায়বিচার পাচ্ছে না। তার অভিযোগ, হাসপাতালগুলোতে আইসিইউ সংকট, ঘুষ ছাড়া চাকরি না পাওয়া এবং থানাগুলোতে দালালচক্রের প্রভাবের কারণে সাধারণ মানুষ সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি আরও বলেন, দেশে এখনো বিচারহীনতা ও দুর্নীতির সংস্কৃতি বিদ্যমান রয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি। গুম, হত্যা ও নানা ধরনের অনিয়মের বিচার না হওয়ায় অনেক ভুক্তভোগী আইনি সহায়তা নিতে আস্থা হারাচ্ছেন বলে মন্তব্য করেন এই এনসিপি নেতা।
তার ভাষায়, সমাজে ন্যায়বিচার নিশ্চিত না হলে সরকারের উন্নয়ন কার্যক্রমও প্রশ্নের মুখে পড়বে। এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন এবং বিচারব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
প্রতিবেদকের নাম 


























