ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জাতীয় হাসির পাত্র হিসেবে মূল্যায়িত হয়েছেন হিরো আলম’: জয়

হিরো আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করেছেন লেখক ও নির্মাতা জয়। এক পোস্টে তিনি হিরো আলমের বিভিন্ন আকাঙ্ক্ষা ও কর্মকাণ্ড নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।

জয় লেখেন, ‘তাও ভাগ্য ভালো তিনি রাষ্ট্রপতি হতে চাননি। এই যে উনার চাওয়া-পাওয়াগুলো, এগুলো হয়তো অনেক মানুষের ভেতরেই কাজ করে। কিন্তু উনার ভেতরে সেন্সরশিপ নেই। উনার মনের ইচ্ছাগুলো উনি জনসম্মুখে বলেন আর এগুলো নিউজ হয়।’

আরও পড়ুনঃ  ৫৬ বছরেও ফিট সাইফ আলী খান, জানালেন তাঁর সহজ জীবনযাপনের রহস্য

হিরো আলমকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রসঙ্গ টেনে জয় আরও বলেন, এসব খবর অনেক সময় তাকে নিয়ে হাসাহাসির জন্যই করা হয়। তিনি দাবি করেন, ‘ফাইনালি কোনো মানুষ তার যোগ্যতার চেয়ে বেশি মূল্যায়িত কখনো হয় না। হিরো আলম ও তার যোগ্যতা অনুযায়ী মূল্যায়িত হয়েছেন। দেশব্যাপী। অভিনেতা বা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নয়। একজন জাতীয় হাসির পাত্র হিসেবে।’

আরও পড়ুনঃ  অপেক্ষায় পূজা চেরি

হিরো আলমকে নিয়ে নিজের মন্তব্যের ধারাবাহিকতায় জয় আরও লেখেন, ‘তবে বেচারির দুর্ভাগ্য এই জায়গাতেও তার এক নম্বর পজিশনটি স্থায়ী হচ্ছে না। মামুন লায়লা থেকে শুরু করে মোস্তাক তিশা কিংবা অগণিত হাসির পাত্র তার ঘাড়ের ওপর নিশ্বাস নিচ্ছে।’

দেশের সামাজিক বাস্তবতা নিয়ে ব্যঙ্গ করে তিনি আরও বলেন, ‘এদেশে প্রতিযোগিতা সবচেয়ে বেশি। কেউ চোর হতে চাইলেও এক নম্বর হওয়া কঠিন। সাধু হতে চাইলেও একই।’

আরও পড়ুনঃ  বক্স অফিসে দারুণ সাড়া ‘আওয়ারাপন ২’-এর, তৃতীয় কিস্তির ইঙ্গিত ইমরান হাশমির

পোস্টের শেষ দিকে হিরো আলমের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে জয় লেখেন, ‘একদিক থেকে আমরা বেঁচে গেছি, যখন হিরো আলমকে সংস্কৃতি অঙ্গনের লোক ভাবা হতো। তখন আমাদের কিছুটা বিব্রত হতে হতো। এখন তাকে রাজনৈতিক অঙ্গনের লোক ভাবা হয়। কারণ যেখানেই নির্বাচন, সেখানেই তিনি প্রার্থী।’

জয়ের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে লেবানন সেনাপ্রধানের বৈঠক

জাতীয় হাসির পাত্র হিসেবে মূল্যায়িত হয়েছেন হিরো আলম’: জয়

আপডেটের সময়: ০৬:০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

হিরো আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করেছেন লেখক ও নির্মাতা জয়। এক পোস্টে তিনি হিরো আলমের বিভিন্ন আকাঙ্ক্ষা ও কর্মকাণ্ড নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।

জয় লেখেন, ‘তাও ভাগ্য ভালো তিনি রাষ্ট্রপতি হতে চাননি। এই যে উনার চাওয়া-পাওয়াগুলো, এগুলো হয়তো অনেক মানুষের ভেতরেই কাজ করে। কিন্তু উনার ভেতরে সেন্সরশিপ নেই। উনার মনের ইচ্ছাগুলো উনি জনসম্মুখে বলেন আর এগুলো নিউজ হয়।’

আরও পড়ুনঃ  সাফা কবির মুগ্ধ হলিউডে গিয়ে

হিরো আলমকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রসঙ্গ টেনে জয় আরও বলেন, এসব খবর অনেক সময় তাকে নিয়ে হাসাহাসির জন্যই করা হয়। তিনি দাবি করেন, ‘ফাইনালি কোনো মানুষ তার যোগ্যতার চেয়ে বেশি মূল্যায়িত কখনো হয় না। হিরো আলম ও তার যোগ্যতা অনুযায়ী মূল্যায়িত হয়েছেন। দেশব্যাপী। অভিনেতা বা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নয়। একজন জাতীয় হাসির পাত্র হিসেবে।’

আরও পড়ুনঃ  অপেক্ষায় পূজা চেরি

হিরো আলমকে নিয়ে নিজের মন্তব্যের ধারাবাহিকতায় জয় আরও লেখেন, ‘তবে বেচারির দুর্ভাগ্য এই জায়গাতেও তার এক নম্বর পজিশনটি স্থায়ী হচ্ছে না। মামুন লায়লা থেকে শুরু করে মোস্তাক তিশা কিংবা অগণিত হাসির পাত্র তার ঘাড়ের ওপর নিশ্বাস নিচ্ছে।’

দেশের সামাজিক বাস্তবতা নিয়ে ব্যঙ্গ করে তিনি আরও বলেন, ‘এদেশে প্রতিযোগিতা সবচেয়ে বেশি। কেউ চোর হতে চাইলেও এক নম্বর হওয়া কঠিন। সাধু হতে চাইলেও একই।’

আরও পড়ুনঃ  ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী