ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক রক্তমাখা সেই জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর স্টেশনে ট্রেন রেখে উধাও চালক, এক ঘণ্টা পর ফিরতেই গন্তব্যের পথে সাগরদাঁড়ী এক্সপ্রেস পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম  ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ? বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর বগুড়ায় ক্লিনিককে ৬০ হাজার, ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জাবিতে ধর্ষণচেষ্টা: ৪৩ দিনেও বিচার না হওয়ায় নারী শিক্ষার্থীদের মশালমিছিল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৩৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৩২ সময় দেখুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে রাস্তা থেকে টেনেহিঁচড়ে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনার ৪৩ দিন পার হলেও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নারী শিক্ষার্থীরা। এর প্রতিবাদে মশালমিছিল করেছেন তারা।

বুধবার (২৪ জুন) রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ‘নারী নিরাপত্তা মঞ্চ’-এর ব্যানারে মিছিলটি বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে শেষ হয়, পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, বিপাকে বরগুনার দুই সরকারি স্কুলের শিক্ষার্থীরা

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ সময় পার হলেও এখনো তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। তারা দ্রুত বিচার নিশ্চিত করা এবং ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।

ইতিহাস বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী লামিশা জামান বলেন, ঘটনার ৪৩ দিন পার হলেও অভিযুক্তের পরিচয় ও তদন্তের অগ্রগতি প্রকাশ করা হয়নি। তিনি ক্যাম্পাসের নিরাপত্তা ব্যর্থতার দায়ে প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করেন।

আরও পড়ুনঃ  ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

তদন্ত কমিটির প্রতিবেদন পাঁচ দিনের মধ্যে প্রকাশের কথা থাকলেও এখনো তা প্রকাশ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা বলছেন, প্রশাসনের ব্যর্থতার কারণে ক্যাম্পাসে নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে পড়ছে।

আরও পড়ুনঃ  বন্যার বিরতির পর চট্টগ্রাম বোর্ডে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অনুপস্থিত ১,৮২৫ পরীক্ষার্থী

গত ১২ মে রাতে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হল-সংলগ্ন সড়ক থেকে এক ছাত্রীকে টেনেহিঁচড়ে অন্ধকারে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। পরে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়।

পরদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করে। মামলাটি পরে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক

জাবিতে ধর্ষণচেষ্টা: ৪৩ দিনেও বিচার না হওয়ায় নারী শিক্ষার্থীদের মশালমিছিল

আপডেটের সময়: ০১:৩৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬