ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নিতে বললেন তথ্যমন্ত্রী পার্থ ব্যবসার ধারণা থাকলেই তরুণদের মিলবে ২০ লাখ টাকা, অর্ধেক অনুদান পাকিস্তানে আটক সেই অভিনন্দন এবার যাত্রীবাহী বিমানের পাইলট ডিএমপির দুই অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি পৌর ভবনে শত শত ডাস্টবিন পড়ে থাকায় বাবরের ক্ষোভ ভূমিকম্প মোকাবিলায় ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত: ত্রাণ প্রতিমন্ত্রী জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিএম কাদের কাদের-সাদ্দামসহ ৭ আসামির মানবতাবিরোধী অপরাধের রায় আগামী সপ্তাহে বিদেশি পিস্তল-গুলিসহ ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ গ্রেপ্তার হরমুজ সংকটে বাড়ছে উন্নয়নশীল দেশের ঋণের বোঝা: আইএমএফ প্রধান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ-অনুদান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

দেশের প্রতিটি উপজেলায় সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর মধ্যে থাকবে ঋণ ও শর্তসাপেক্ষ অনুদান।

‘উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ নামে এই উদ্যোগ প্রথম পর্যায়ে দেশের আট বিভাগের আট জেলায় চালু করা হবে। কর্মসূচি সফল হলে পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলায় তা সম্প্রসারণ করা হবে।

জামানত ছাড়াই মিলবে ঋণ

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্যোক্তার ধরন ও প্রয়োজন অনুযায়ী ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে। উদ্যোক্তা যে খাতে কাজ করবেন, সেই খাতের পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ দেওয়া হবে। ঋণের সুদের হার হবে ৪ থেকে ৭ শতাংশের মধ্যে।

আরও পড়ুনঃ  তিন চাকার ব্যাটারিচালিত রিকশার বিকল্প খুঁজতে এআইইউবির শিক্ষার্থীদের গবেষণা

এ ঋণের জন্য কোনো সহায়ক জামানত দিতে হবে না। অর্থায়নের একটি অংশ আসবে অংশগ্রহণকারী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকে।

অনুদানের অর্থ নির্ধারিত কাজে সঠিকভাবে ব্যবহার করা হলে তা ফেরত দিতে হবে না। তবে নির্ধারিত উদ্দেশ্যের বাইরে অর্থ ব্যবহার করলে অনুদানের অর্থ ঋণে পরিণত হবে।

কর্মসূচির শুরুতেই অনুদানের একটি অংশ উদ্যোক্তাদের দেওয়া হবে। বাকি অর্থ আলাদা হিসাবে সংরক্ষণ করা হবে। উদ্যোক্তার ঋণ পরিশোধের আগ্রহ ও নির্ধারিত মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সময়ে ওই অর্থ ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

যেভাবে নির্বাচন করা হবে

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০ আগস্টের সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, অর্থনৈতিক অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরিতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা থাকা অনেক তরুণ প্রাথমিক মূলধন, ব্যবসায়িক পরামর্শ, নেটওয়ার্ক ও প্রাতিষ্ঠানিক অর্থায়নের অভাবে উদ্যোগ বাস্তবায়ন করতে পারেন না।

আরও পড়ুনঃ  তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাৎ চান ট্রাম্প

এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সম্ভাবনাময় তরুণদের কাছ থেকে আবেদন নেওয়া হবে। যাচাই-বাছাই ও সংক্ষিপ্ত তালিকা তৈরির পর উদ্যোক্তা নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে ব্যবসার সম্ভাবনা, প্রকৃত অর্থের প্রয়োজন এবং ঋণ পরিশোধের সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে।

প্রতিটি জেলায় একটি ব্যাংক কর্মসূচিটি বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। তবে উদ্যোক্তা নির্বাচনের পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস, সংশ্লিষ্ট ব্যাংক ও বিশেষজ্ঞরা যুক্ত থাকবেন।

অর্থায়ন পাবেন ৫ হাজার ৩০ তরুণ

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, দেশের ৮ বিভাগের ৬৪ জেলায় মোট ৫০৩টি উপজেলা রয়েছে। প্রতিটি উপজেলায় ১০ জন করে মোট ৫ হাজার ৩০ জন তরুণ উদ্যোক্তাকে অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ম্যানসিটি ছেড়ে পর্তুগালে গেলেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার

এ কর্মসূচির জন্য ৫০০ কোটি টাকার তহবিল অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ২৫০ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক এবং বাকি ২৫০ কোটি টাকা জোগান দেবে অংশগ্রহণকারী ব্যাংকগুলো। তহবিলের একটি অংশ বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলোর সিএসআর তহবিল থেকেও আসবে।

উপজেলা পর্যায়ে উদ্যোক্তা খোঁজা ও প্রচার, আবেদন যাচাই, সভা-সেমিনার, কর্মশালা, ব্যবসায়িক ধারণা মূল্যায়ন এবং উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিসহ কর্মসূচির প্রশাসনিক ও বাস্তবায়ন ব্যয় বাংলাদেশ ব্যাংকের সিএমএসএমই তহবিল থেকে বহন করা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নিতে বললেন তথ্যমন্ত্রী পার্থ

জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ-অনুদান

আপডেটের সময়: ০৪:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের প্রতিটি উপজেলায় সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর মধ্যে থাকবে ঋণ ও শর্তসাপেক্ষ অনুদান।

‘উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ নামে এই উদ্যোগ প্রথম পর্যায়ে দেশের আট বিভাগের আট জেলায় চালু করা হবে। কর্মসূচি সফল হলে পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলায় তা সম্প্রসারণ করা হবে।

জামানত ছাড়াই মিলবে ঋণ

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্যোক্তার ধরন ও প্রয়োজন অনুযায়ী ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে। উদ্যোক্তা যে খাতে কাজ করবেন, সেই খাতের পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ দেওয়া হবে। ঋণের সুদের হার হবে ৪ থেকে ৭ শতাংশের মধ্যে।

আরও পড়ুনঃ  তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাৎ চান ট্রাম্প

এ ঋণের জন্য কোনো সহায়ক জামানত দিতে হবে না। অর্থায়নের একটি অংশ আসবে অংশগ্রহণকারী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকে।

অনুদানের অর্থ নির্ধারিত কাজে সঠিকভাবে ব্যবহার করা হলে তা ফেরত দিতে হবে না। তবে নির্ধারিত উদ্দেশ্যের বাইরে অর্থ ব্যবহার করলে অনুদানের অর্থ ঋণে পরিণত হবে।

কর্মসূচির শুরুতেই অনুদানের একটি অংশ উদ্যোক্তাদের দেওয়া হবে। বাকি অর্থ আলাদা হিসাবে সংরক্ষণ করা হবে। উদ্যোক্তার ঋণ পরিশোধের আগ্রহ ও নির্ধারিত মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সময়ে ওই অর্থ ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

যেভাবে নির্বাচন করা হবে

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০ আগস্টের সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, অর্থনৈতিক অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরিতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা থাকা অনেক তরুণ প্রাথমিক মূলধন, ব্যবসায়িক পরামর্শ, নেটওয়ার্ক ও প্রাতিষ্ঠানিক অর্থায়নের অভাবে উদ্যোগ বাস্তবায়ন করতে পারেন না।

আরও পড়ুনঃ  তিন চাকার ব্যাটারিচালিত রিকশার বিকল্প খুঁজতে এআইইউবির শিক্ষার্থীদের গবেষণা

এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সম্ভাবনাময় তরুণদের কাছ থেকে আবেদন নেওয়া হবে। যাচাই-বাছাই ও সংক্ষিপ্ত তালিকা তৈরির পর উদ্যোক্তা নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে ব্যবসার সম্ভাবনা, প্রকৃত অর্থের প্রয়োজন এবং ঋণ পরিশোধের সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে।

প্রতিটি জেলায় একটি ব্যাংক কর্মসূচিটি বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। তবে উদ্যোক্তা নির্বাচনের পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস, সংশ্লিষ্ট ব্যাংক ও বিশেষজ্ঞরা যুক্ত থাকবেন।

অর্থায়ন পাবেন ৫ হাজার ৩০ তরুণ

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, দেশের ৮ বিভাগের ৬৪ জেলায় মোট ৫০৩টি উপজেলা রয়েছে। প্রতিটি উপজেলায় ১০ জন করে মোট ৫ হাজার ৩০ জন তরুণ উদ্যোক্তাকে অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  পরীক্ষায় অংশই নেননি, চাকরিতে যোগ দিতে এসে ধরা পিএসসির প্রার্থী