ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছেন: গণপূর্তমন্ত্রী

জুলাই যোদ্ধারা ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছেন বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, এ কথাটি শুধু মুখে বললে হবে না, সবাইকে তা কর্মে ও অন্তরে ধারণ করতে হবে। জুলাই আন্দোলনকারীরা একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করেছিলেন। সেই প্রত্যাশা পূরণে সবাইকে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ  বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি, শহিদ পরিবারকে সম্মাননা

শনিবার (৮ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হল ময়দানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, কুমিল্লার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোকে আশ্বস্ত করতে চাই, তার মন্ত্রণালয় থেকে অন্যান্য শহীদ পরিবার যে ধরনের সুযোগ-সুবিধা পাবে, কুমিল্লার শহীদ পরিবারগুলোও তা পাবে।

আরও পড়ুনঃ  যেভাবে প্রবেশ করবেন জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে

তিনি বলেন, সরকার ঘোষিত কোনো সুযোগ-সুবিধা যদি কোনো শহীদ পরিবার না পেয়ে থাকে, তাহলে তাদের যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি। সঠিক প্রাপ্য বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা, কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার আহ্বায়ক সাকিব হুসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  নাফ নদ থেকে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছেন: গণপূর্তমন্ত্রী

আপডেটের সময়: ০৯:০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

জুলাই যোদ্ধারা ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছেন বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, এ কথাটি শুধু মুখে বললে হবে না, সবাইকে তা কর্মে ও অন্তরে ধারণ করতে হবে। জুলাই আন্দোলনকারীরা একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করেছিলেন। সেই প্রত্যাশা পূরণে সবাইকে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ  যে সমালোচনার পর নিজেকে বদলে ফেলেন অশ্বিন

শনিবার (৮ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হল ময়দানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, কুমিল্লার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোকে আশ্বস্ত করতে চাই, তার মন্ত্রণালয় থেকে অন্যান্য শহীদ পরিবার যে ধরনের সুযোগ-সুবিধা পাবে, কুমিল্লার শহীদ পরিবারগুলোও তা পাবে।

আরও পড়ুনঃ  বড় বাজারে আগুনে পুড়ল ৭ দোকান, তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে

তিনি বলেন, সরকার ঘোষিত কোনো সুযোগ-সুবিধা যদি কোনো শহীদ পরিবার না পেয়ে থাকে, তাহলে তাদের যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি। সঠিক প্রাপ্য বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা, কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার আহ্বায়ক সাকিব হুসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  রাজধানীতে পুলিশের অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৮৫