ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন ফ্যাসিবাদের চেষ্টা হলে জনগণই প্রতিরোধ গড়বে: জামায়াত আমির হরমুজ প্রণালি চালুর আশায় কমল বিশ্ববাজারে তেলের দাম শুকরিয়া আদায় করে শান্তির আহ্বান জানিয়েছিলেন খালেদা জিয়া ২০৪৫ সালের ঢাকা: ৮ মেট্রোরেল, ৬ এক্সপ্রেসওয়ে ও ২১ পরিবহন হাবের মহাপরিকল্পনা ‘বিজয় অথবা শহীদ’ পোস্টের পরই গুলিতে প্রাণ হারান রাকিব ঢামেকে সংঘর্ষের পর শান্তা ফারজানাসহ ৬ নেতা পুলিশ হেফাজতে গোহাইল রোডে স্বস্তির ছোঁয়া, শুরু হলো জরুরি সংস্কার ‘জুলাই সনদ বাস্তবায়নেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ’ জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের ওপর থাকবে গোয়েন্দা নজরদারি জুলাই গণঅভ্যুত্থান ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি, শহিদ পরিবারকে সম্মাননা

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বগুড়ার শহীদ খোকন পার্কে আলোকচিত্র প্রদর্শনী, প্রামাণ্যচিত্র প্রদর্শন, স্মৃতিচারণা এবং শহিদ পরিবারকে সম্মাননা প্রদান করা হয়েছে। “স্মৃতিতে অমলিন ৩৬ জুলাই” কর্মসূচি বাস্তবায়ন কমিটির উদ্যোগে মঙ্গলবার (৪ আগস্ট) রাতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। উদ্বোধন করেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন। মুখ্য আলোচক ছিলেন পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন।

আরও পড়ুনঃ  চীন, পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে বড় রেল প্রকল্প নিচ্ছে ভারত

এ সময় আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির এবং আদালতের পিপি সাইফুল ইসলাম। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের প্রতি সম্মান জানিয়ে আন্দোলনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন।

আলোচনা শেষে পাঁচটি শহিদ পরিবারের সদস্যদের হাতে ‘জুলাই স্মৃতি সম্মাননা’ তুলে দেওয়া হয়। সম্মাননা গ্রহণ করেন শহিদ রাতুলের বাবা জিয়াউর রহমান, শহিদ কমরউদ্দিন খা বান্গির মা, শহিদ শিমুল মণ্ডলের স্ত্রী, শহিদ মাহাফুজের বড় ভাই এবং শহিদ সেলিমের ভাই উজ্জ্বল।

আরও পড়ুনঃ  নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন নিয়ে ডিআইইউ ও সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের যৌথ সেমিনার

অনুষ্ঠানে আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরা এবং শহিদদের আত্মত্যাগ সংরক্ষণ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

আয়োজক কমিটির আহ্বায়ক সাকিব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন সদস্য সচিব আজিম উদ্দিন। এছাড়া নিজেদের আন্দোলনের অভিজ্ঞতা তুলে ধরেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল নেতা আতিকুল ইসলাম বিপ্লব, ছাত্র অধিকার পরিষদের নেতা মিজানুর রহমান পলাশ এবং আহত জুলাই যোদ্ধা সাব্বির আহমেদ ও জাকির।

আরও পড়ুনঃ  রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থানের দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্য ভিডিও এলইডি পর্দায় প্রদর্শন করা হয়। উপস্থিত দর্শনার্থীরা গভীর আগ্রহ নিয়ে প্রদর্শনী উপভোগ করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন ফ্যাসিবাদের চেষ্টা হলে জনগণই প্রতিরোধ গড়বে: জামায়াত আমির

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি, শহিদ পরিবারকে সম্মাননা

আপডেটের সময়: ০৭:৪৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বগুড়ার শহীদ খোকন পার্কে আলোকচিত্র প্রদর্শনী, প্রামাণ্যচিত্র প্রদর্শন, স্মৃতিচারণা এবং শহিদ পরিবারকে সম্মাননা প্রদান করা হয়েছে। “স্মৃতিতে অমলিন ৩৬ জুলাই” কর্মসূচি বাস্তবায়ন কমিটির উদ্যোগে মঙ্গলবার (৪ আগস্ট) রাতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। উদ্বোধন করেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন। মুখ্য আলোচক ছিলেন পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন।

আরও পড়ুনঃ  ‘দেশটাকে লুটেই যাচ্ছে লুটেরা গোষ্ঠী’—কড়া বার্তায় আসিফ আকবর