ঢাকা ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

টাইফুন ‘নউল’ আতঙ্কে চীনে ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হলো

দক্ষিণ চীনের উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতোমধ্যে ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল এবং উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে উচ্চমাত্রার সতর্কতা।

শনিবার (২৫ জুলাই) রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত হংকং থেকে গুয়াংডং প্রদেশের উপকূলীয় এলাকায় টাইফুনটি আঘাত হানতে পারে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় চার স্তরের সতর্কতা ব্যবস্থার দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা বহাল রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  জব্দ মার্কিন অস্ত্র বিশ্লেষণ করে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান

আবহাওয়া বিভাগ জানিয়েছে, গুয়াংডং ও পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশের বিভিন্ন এলাকায় প্রবল ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত শুধু গুয়াংডং প্রদেশ থেকেই ২০ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে সাগরে থাকা মাছধরার নৌযানগুলোকে দ্রুত বন্দরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  যুদ্ধ-ধ্বংসযজ্ঞেও থামেনি কোরআন হিফজ, গাজায় ১ হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা

টাইফুনের প্রভাবে শনিবার সকাল থেকেই গুয়াংডংয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। রোববার পুরো প্রদেশজুড়েই ট্রেন পরিষেবা স্থগিত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গুয়াংডংয়ের চাওঝৌ শহরের সব স্কুলে শ্রেণিকক্ষের পাঠদানসহ অন্যান্য শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

চলতি মাসেই চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চল একাধিক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে। টাইফুন মায়সাকের প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যায় গুয়াংশি অঞ্চলে ৩৯ জন নিহত হন। এছাড়া হুবেই প্রদেশে বজ্রঝড় ও তীব্র ঝোড়ো হাওয়ায় আরও ১১ জনের মৃত্যু এবং ৩৩১ জন আহত হন।

আরও পড়ুনঃ  ইসরাইলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন আহমেদ তিবি

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়ার ঘটনা আগের তুলনায় আরও ঘন ঘন ও ভয়াবহ হয়ে উঠছে। বিশ্বের সর্বোচ্চ গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশগুলোর একটি হলেও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে দ্রুত অগ্রসর হচ্ছে চীন। দেশটি ২০৬০ সালের মধ্যে কার্বন-নিরপেক্ষ অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

টাইফুন ‘নউল’ আতঙ্কে চীনে ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হলো

আপডেটের সময়: ০৯:০০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

দক্ষিণ চীনের উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতোমধ্যে ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল এবং উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে উচ্চমাত্রার সতর্কতা।

শনিবার (২৫ জুলাই) রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত হংকং থেকে গুয়াংডং প্রদেশের উপকূলীয় এলাকায় টাইফুনটি আঘাত হানতে পারে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় চার স্তরের সতর্কতা ব্যবস্থার দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা বহাল রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  চার দিনের যুদ্ধের পর প্রথমবার, ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী

আবহাওয়া বিভাগ জানিয়েছে, গুয়াংডং ও পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশের বিভিন্ন এলাকায় প্রবল ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত শুধু গুয়াংডং প্রদেশ থেকেই ২০ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে সাগরে থাকা মাছধরার নৌযানগুলোকে দ্রুত বন্দরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  কারাগারের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইমরান খান, বললেন ‘হয়তো জীবিত ফিরতে পারব না’

টাইফুনের প্রভাবে শনিবার সকাল থেকেই গুয়াংডংয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। রোববার পুরো প্রদেশজুড়েই ট্রেন পরিষেবা স্থগিত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গুয়াংডংয়ের চাওঝৌ শহরের সব স্কুলে শ্রেণিকক্ষের পাঠদানসহ অন্যান্য শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

চলতি মাসেই চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চল একাধিক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে। টাইফুন মায়সাকের প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যায় গুয়াংশি অঞ্চলে ৩৯ জন নিহত হন। এছাড়া হুবেই প্রদেশে বজ্রঝড় ও তীব্র ঝোড়ো হাওয়ায় আরও ১১ জনের মৃত্যু এবং ৩৩১ জন আহত হন।

আরও পড়ুনঃ  সমুদ্রের ৩৯২ মিটার গভীরে ২৭ কিলোমিটার টানেল বানাচ্ছে নরওয়ে